কর অঞ্চল, কক্সবাজার অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৬ | Exam Date: 19-06-2026
কর অঞ্চল, কক্সবাজার অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৬
কর অঞ্চল কক্সবাজার অফিস সহায়ক প্রশ্ন ও সমাধান ২০২৬ Tax Zone Cox’s Bazar Office Sohayok Question Solution 2026 কর অঞ্চল, কক্সবাজার অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার সমাধান অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৬ | কর অঞ্চল কক্সবাজার
কর কমিশনারের কার্যালয়, কক্সবাজার
কর অঞ্চল, কক্সবাজার
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার মানঃ ৯০ পরীক্ষার তারিখ: ১৯ জুন ২০২৬ খ্রি. সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
বাংলা- ২৫
১। বাগধারাগুলোর অর্থ লিখুন:
ক) অক্কা পাওয়া: মারা যাওয়া।
খ) আঙুল ফুলে কলাগাছ: হঠাৎ অন্যায়ভাবে বা অপ্রত্যাশিতভাবে ধনী হওয়া।
গ) গড্ডলিকা প্রবাহ: অন্ধ অনুকরণ।
ঘ) উড়োচিঠি: বেনামী পত্র।
ঙ) গভীর জলের মাছ: অতি চালাক বা অন্তর্মুখী ব্যক্তি যার উদ্দেশ্য সহজে বোঝা যায় না।
২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) মধুমাখা: মধু দ্বারা মাখা = তৃতীয়া তৎপুরুষ সমাস।
খ) চৌরাস্তা: চার (চৌ) রাস্তার সমাহার (মিলন) = দ্বিগু সমাস।
গ) মনমাঝি: মন রূপ মাঝি = রূপক কর্মধারয় সমাস।
ঘ) ছেলেভুলানো: ছেলেকে ভুলানো = দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
ঙ) লাঠালাঠি: লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = ব্যতিহার বহুব্রীহি সমাস।
৩। বিপরীত শব্দ লিখুন:
ক) রিক্ত — পূর্ণ খ) রত — বিরত
গ) যাচিত — অযাচিত ঘ) ভূত — ভবিষ্যৎ
ঙ) বিচ্ছেদ — মিলন চ) বন্ধন — মুক্তি / মোচন
ছ) স্থাবর — জঙ্গম জ) হাল — সাবেক
ঝ) কেজো — অকেজো ঞ) অনুরক্ত — বিরক্ত / বিমুখ
৪। শব্দের অর্থ (শব্দ জোড়) লিখুন:
ক) কমল = পদ্মফুল, কোমল = নরম।
খ) আশা = আকাঙ্ক্ষা বা ভরসা, আসা = আগমন করা।
গ) পানি = জল, পাণি = হাত।
ঘ) পিঠ = পিঠ বা পশ্চাদ্ভাগ, পীঠ = আসন বা পবিত্র স্থান (যেমন: তীর্থপীঠ)।
ঙ) বর্ষা = বৃষ্টি বা একটি ঋতু, বর্শা = এক প্রকার সূচালো অস্ত্র বা ফালা।
৫। অনুচ্ছেদ রচনা: “কক্সবাজার”
কক্সবাজার
কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি অন্যতম প্রধান পর্যটন শহর এবং বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই অবিচ্ছিন্ন সৈকতটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সৈকতের নীল জলরাশি, উত্তাল ঢেউ এবং ঝাউবনের সারি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। কক্সবাজারের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী সৈকত পর্যটকদের মূল কেন্দ্রবিন্দু। এছাড়া এর কাছাকাছি রয়েছে হিমছড়ি ঝরনা, ইনানী পাথুরে সৈকত এবং মহেশখালী দ্বীপের মতো নয়নাভিরাম স্থান। কক্সবাজার কেবল পর্যটনের জন্যই বিখ্যাত নয়, এটি শুঁটকি মাছ, লবণ উৎপাদন এবং সামুদ্রিক মৎস্য আহরণেরও প্রধান একটি ক্ষেত্র। বর্তমানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও কক্সবাজার আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন চালু হওয়ার ফলে এখানে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও জনপ্রিয় হয়ে উঠেছে।
ইংরেজী-২৫
৬। Correct the following words:
a) Questionair Questionnaire
b) Maentananc Maintenance
c) Neumonena Pneumonia
d) Forcast Forecast
e) Parlament Parliament
৭। Translate into English:
a) তোমার বয়স কত?
Answer: How old are you?
b) তারা উপরের তলায় থাকে।
Answer: They live upstairs. / They live on the upper floor.
c) আমি সেখানে যাইনি।
Answer: I did not go there.
d) তখন বৃষ্টি হচ্ছিল।
Answer: It was raining then.
e) খাবার কেমন হয়েছে?
Answer: How was the food?
৮। Fill in the gaps by using appropriate article:
a) The King left——heir.
Answer: an
b) England is——–European country.
Answer: a
c) This is……. useful book for research.
Answer: a
d) May I borrow——- pencil please?
Answer: a
e) Abdur Rahim saw———Taj Mahal five years ago.
Answer: the
৯। Write the meaning of the following words:
a) Cultivate: চাষাবাদ করা / জ্ঞান বা দক্ষতা অর্জন করা (To grow crops / To develop a skill).
b) Revenue: রাজস্ব / সরকারি আয় (Income, especially of an organization or government).
c) Fragile: ভঙ্গুর / সহজে ভেঙে যায় এমন (Easily broken or damaged).
d) Affable: অমায়িক / ভদ্র ও বন্ধুভাবাপন্ন (Friendly, good-natured, or easy to talk to).
e) Equity: ন্যায়পরায়ণতা / সমতা / পুঁজি বা অংশীদারিত্ব (Fairness / Value of shares).
১০। Write a short paragraph on “Your Favourite Pastime”
My Favourite Pastime
A pastime is an activity that someone enjoys doing in their spare time to relax and refresh their mind. My favourite pastime is gardening. I have a small garden on my rooftop, where I grow various types of flowers, vegetables, and herbal plants. Whenever I get some free time from my studies or work, I spend it nurturing my plants, watering them, and removing weeds. Watching a tiny bud bloom into a beautiful flower gives me immense joy and mental peace. It not only keeps me physically active but also connects me with nature. Gardening acts as a great stress reliever and fills my mind with positive energy, making it the best use of my leisure time.
গণিত-২০
১১। ৩টি সংখ্যার গড় ৩৩। দুটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত? ৪
সমাধান: ধরি, ৩টি সংখ্যার সমষ্টি = ৩৩৩ = ৯৯
দেওয়া আছে, দুটি সংখ্যা যথাক্রমে ২৪ এবং ৪২।
সংখ্যা দুটির যোগফল = ২৪ + ৪২ = ৬৬
সুতরাং, অপর সংখ্যাটি = ৯৯ ৬৬ = ৩৩
উত্তর: ৩৩
১২। সংজ্ঞা লিখুনঃ ত্রিভুজ, বর্গ (২x২) ৪
ত্রিভুজ: তিনটি সরলরেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ বা বেষ্টিত সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে।
বর্গ: যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ (বা ৯০°), তাকে বর্গ বলে।
১৩। একটি ঘরের দৈর্ঘ্য ২৪ মিটার, প্রস্থ ১০ মিটার। প্রতি বর্গমিটার কার্পেটের দাম ১০ টাকা হলে ঘরটি কার্পেটে ঢেকে দিতে কত টাকা প্রয়োজন? ৪
সমাধান: দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য = ২৪ মিটার, ঘরের প্রস্থ = ১০ মিটার
ঘরটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ বর্গমিটার
= ২৪১০ = ২৪০ বর্গমিটার।
প্রতি বর্গমিটারে কার্পেটের দাম ১০ টাকা।
ঘরটি কার্পেটে ঢেকে দিতে মোট খরচ হবে = ২৪০১০ = ২৪০০ টাকা।
উত্তর: ২৪০০ টাকা।
১৪। একজন আমানতকারী ব্যাংকে ১,০০,০০০ টাকা ১২% সরল মুনাফা হারে ৫ বছরের জন্য জমা রাখলেন। এ বছর শেষে তিনি মোট কত টাকা ফেরত পাবেন? ৪
সমাধান: এখানে, আসল P = ১,০০,০০০ টাকা
মুনাফার হার r = ১২%
সময় n = ৫ বছর
আমরা জানি, সরল মুনাফা I = Pnr
বা, I = ১,০০,০০০
৫
বা, I = ৬০,০০০ টাকা।
৫ বছর শেষে তিনি মোট ফেরত পাবেন (আসল + মুনাফা) = ১,০০,০০০ + ৬০,০০০ = ১,৬০,০০০ টাকা।
উত্তর: ১,৬০,০০০ টাকা।
১৫। হলে 27x3+36x2+70 এর মান কত?
সমাধান: 27x3+36x2+70
= 27(2)3+36(
2)2 + 70
= 216+144+70
= 2
উত্তর: 2
সাধারণ জ্ঞান- ২০ (২০১) = ২০
সাধারণ জ্ঞান (মান- ২০)
ক) কক্সবাজার জেলার নতুন উপজেলা মাতামহুরী কত তারিখে অনুমোদন লাভ করে?
উত্তর: ৭ মে ২০২৬
খ) বর্তমান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন ২টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন?
উত্তর: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু
গ) জাতীয় বাজেটে কোন অর্থবছর থেকে সাধারন ব্যক্তিদের করমুক্ত সীমা ৪,৫০,০০০ টাকা হবে?
উত্তর: ২০৩০-২০৩১ অর্থবছর থেকে।
ঘ) বাংলাদেশ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক কোন দেশে খেলতে অস্বীকৃতি জানায়?
উত্তর: ভারত
ঙ) কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৫৬ সালে (পাকিস্তানের প্রথম সংবিধানে)।
চ) বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান রাজস্ব আদায় করে?
উত্তর: জাতীয় রাজস্ব বোর্ড (NBR – National Board of Revenue)।
ছ) বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি?
উত্তর: সেন্ট মার্টিন ইউনিয়ন।
জ) BINA এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Institute of Nuclear Agriculture (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট)।
ঝ) কক্সবাজার জেলায় সর্বাধিক বসবাসকারী উপজাতির নাম কি?
উত্তর: রাখাইন।
ঞ) রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কত তারিখে প্রথম ফুয়েল লোডিং করা হয়?
উত্তর: ২৮ এপ্রিল ২০২৬।
ট) নিউইয়র্ক এর প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির জন্ম কোন দেশে?
উত্তর: উগান্ডায় ।
ঠ) ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম নির্বাচনে জয়লাভ করেন?
উত্তর: ৬০তম
ড) ফার্মগেইট কেলেঙ্কারি কোন দেশের রাজনৈতিক কেলেঙ্কারি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা (Phala Phala/Farmgate scandal)।
ঢ) সম্প্রতি বাংলাদেশে সময়মত টিকার অভাবে কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়?
উত্তর: হাম
ণ) বিশ্বের প্রথম প্রজন্ম ভিত্তিক ধুমপান নিষিদ্ধ করেছে কোন দেশ?
উত্তর: মালদ্বীপ
ত) ককরোচ জনতা পার্টির উদ্যোক্তা কে?
উত্তর: অভিজিৎ দিপকে
থ) জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতির নাম কি?
উত্তর: ড. খলিলুর রহমান
দ) বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আয়োজনকারী দেশ কয়টি?
উত্তর: ৩টি (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)।
ধ) কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর: ভারত
ন) গ্রীণহাউজ গ্যাস নির্গমনে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন (China)।






