বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় (BPSC) অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৬

ChatGPT Image Jul 3 2026 06 38 20 PM

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়

নিয়োগ পরীক্ষা-২০২৬

পদের নাম: অফিস সহায়ক

সময়: ১ ঘণ্টা              Exam Date: 03 July 2026            পূর্ণমান: ৪০

১. ক. সন্ধি বিচ্ছেদ করুন। (i)  কথামৃত (ii) স্বেচ্ছা

উত্তর: কথামৃত = কথা + অমৃত

স্বেচ্ছা = স্ব + ইচ্ছা

. এক কথায় প্রকাশ করুন। (i) অহংকার নেই যার (ii) ইন্দ্রিয়কে জয় করেছে যে।

উত্তর: অহংকার নেই যার =  নিরহংকার

ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়

. শুদ্ধ বানান লিখুন: (i) গননা (ii) দৈন্যতা

উত্তর: গননা শুদ্ধ বানান গণনা

দৈন্যতা শুদ্ধ বানান দৈন্য/ দীনতা

. বিপরীত শব্দ লিখুন: (i) ঐশ্বর্য (ii) নিন্দা

উত্তর: ঐশ্বর্য এর বিপরীত শব্দ নিঃস্ব

নিন্দা এর বিপরীত শব্দ স্তুতি বা প্রশংসা

ঙ. লেখকের নাম লিখুন: (i) সঞ্চিতা (ii) সঞ্চয়িতা

উত্তর: সঞ্চিতা = কাজী নজরুল ইসলাম

সঞ্চয়িতা = রবীন্দ্রনাথ ঠাকুর

. মুনীর চৌধুরীর ‘কবর’ কোন ধরণের রচনা?

উত্তর: নাটক

. বাংলা সাহিত্যে ‘সনেট’ এর প্রবর্তক কে?

উত্তর: মাইকেল মধুসূধন দত্ত

. বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কী বলে?

উত্তর: গুরুচণ্ডালী দোষ

. কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

উত্তর: আরাকান রাজসভা

. চর্যাপদের পদ সংখ্যা কয়টি?

উত্তর: ৫১টি

২. (ক) ইংরেজিতে অনুবাদ করুন।  আমি গতকাল ঢাকা এসেছি।

উত্তর: I came to Dhaka yesterday.

(খ) শূন্যস্থানে সঠিক Preposition লিখুন He asks———help.

উত্তর: for

(গ) Cut your coat according to your cloth.- বাক্যটির সঠিক বাংলা লিখুন।

উত্তর: আয় বুঝে ব্যয় কর।

(ঘ) Wife এর Plural number লিখুন।

উত্তর: Wives

(ঙ) Men এর Singular number লিখুন।

উত্তর: Man

(চ) Bad এর Superlative form কী?

উত্তর: Worst

(ছ) ‘Give up’ – Phrase টির অর্থ কী?

উত্তর: পরিত্যাগ করা, হাল ছেড়ে দেওয়া বা বর্জন করা (To stop doing or trying something)

(জ) rite (লিখা) ইংরেজি শব্দটির সঠিক বানান লিখুন।

উত্তর: Write

(ঝ) The teacher teaches them.- বাক্যটির passive voice করুন।

উত্তর: They are taught by the teacher.

(ঞ) He said, “I am hungry”. বাক্যটি Indirect Speech-এ লিখুন।

উত্তর: He said that he was hungry.

৩. স্রোতের অনুকূলে একটি জাহাজ ৪ ঘণ্টায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘণ্টায় ৩ কি. মি. হলে স্থির পানিতে জাহাজের বেগ কত?

সমাধান: স্রোতের অনুকূলে বেগ = fda0f977 a8be 4e41 a0b1 409e3c660a29 = ৯ কি.মি./ ঘণ্টা

আমরা জানি, জাহাজের বেগ + স্রোতের বেগ = স্রোতের অনুকূলে বেগ

বা, জাহাজের বেগ + ৩ = ৯

বা, জাহাজের বেগ = ৬

স্থির পানিতে জাহাজের বেগ = ৬ কি.মি./ঘণ্টা

উত্তর: ৬ কি.মি./ঘণ্টা

৪. যদি চিনির মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান: মনে করি চিনির পূর্বমূল্য 6a7fd700 ab8e 4175 b5f9 7c023cdac622 টাকা

42082ea5 4b27 4e5c 90e6 bc9d17890e16 বৃদ্ধি পাওয়ার পর চিনির বর্তমান মূল্য = 995e418f d67a 4073 92c9 812f677b0303 টাকা

a1cb30c4 581c 4816 b8d9 bcab0118e780 টাকার খরচ করতে হবে 9d38d1ef b967 4e46 b7e7 dc28d6250923 টাকায়

f099882c f649 4d55 ba57 c065c00bc1e4 5518477d 93d4 474e 8976 1a4f2b93b245 ”  ”        ”        ” = 61b7d87e c040 4a18 b5d8 c2af5bc0bc98 ”

8fafa431 82d9 47f5 924f 385510c4ec38 935af866 11a9 4070 8e46 60fabef41e79 ”        ”        ”        ” = d6edb0ba 098a 4ded 9b97 190f7321b82d ”

ccf13c01 070d 45b9 8bda 35f456b1944f টাকায়।

খরচ কমাতে হবে eb7922a2 a3b9 405b b443 9ae745361872 টাকায়

512b7aaf b61e 4891 a4e8 f1465a064133 টাকায় খরচ কমাতে হবে f2040c5d e00f 4b9f a65d aa5bb21bdd90 টাকা, অর্থাৎ 5fb6b8c9 46c8 4550 932e e51bde02b906 

উত্তর: 11b7c3c3 cbaa 4902 84d5 17a408d9ab05 

৫. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পুত্রের বয়স কত?

সমাধান: মনে করি, পুত্রের বয়স x বছর এবং পিতার বয়স 3x বছর।

প্রশ্নমতে, x+3x = 80

বা, 4x = 80

বা, x = 20

পুত্রের বয়স 20 বছর

উত্তর: পুত্রের বয়স 20 বছর

৬. (ক) জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন?

উত্তর: লুই আই কান

(খ) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর: ১০: ৬

(গ) AI (এ.আই.) বলতে কী বুঝায়?

উত্তর: Artificial Intelligence

(ঘ) ‘সোমপুর বিহার’ কোথায় অবস্থিত?

উত্তর: পাহাড়পুর

(ঙ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর: ১৩৬তম

(চ) BPSC এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Public Service Commission

(ছ) বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতিবছর কত তারিখে উদ্যাপন করা হয়?

উত্তর: ২৬ মার্চ

(জ) কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত?

উত্তর: ইউক্রেন

(ঝ) সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর জনক কে?

উত্তর: মার্ক জাকারবার্গ

(ঞ) ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’- এ কয়টি অনুচ্ছেদ রয়েছে?

উত্তর: ১৫৩

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় page 001
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় page 002
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় page 003
📄 Download PDF ▶ Visit YouTube Channel