সিভিল সার্জন অফিস, মাদারীপুর, স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান-২০২৪

ChatGPT Image Jun 10 2026 11 58 01 AM

সিভিল সার্জন অফিস, মাদারীপুর

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা- ২০২৪

সময়: ১ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান: ৮০, পরীক্ষার তারিখ: ১০ মে ২০২৪ খ্রি.

১. কারক ও বিভক্তি নির্ণয় করুন।

ক) অসহায়কে সাহায্য কর।                                                   উত্তর: কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি

খ) জসিম ইংরেজি ব্যাকরণে ভালো।                                           উত্তর: অধিকরণে সপ্তমী

গ) জমি থেকে ফসল পাই।                                                    উত্তর: অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

ঘ) বনে বাঘ আছে।                                                           উত্তর: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

ঙ) আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।                     উত্তর: কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি

২ . সন্ধি বিচ্ছেদ করুন মরূদ্যান = মরু + উদ্যান, বনৌষধি = বন+ওষধি, মহর্ষি = মহা+ঋষি, সঞ্চয় = সম্+চয়, সজ্জন = সৎ+জন

৩. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়

মধমাখা = মধু দ্বারা মাখা = তৃতীয়া তৎপুরুষ সমাস                   

চৌরাস্তা = চৌ (চার) রাস্তার মিলন = দ্বিগু সমাস

হাতঘড়ি = হাতে পড়া হয় যে ঘড়ি = মধ্যপদলোপী কর্মধারায় সমাস   

কানাকানি = কানে কানে যে কথা = ব্যতিহার বহুব্রীহি সমাস

বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু = রূপক কর্মধারয় সমাস

৪. এক কথায় প্রকাশ

ক) যে যন্ত্রের সাহায়ে ওজন পরিমাপ করা যায় = তুলাদণ্ড, খ) সিংহের ডাক = হুঙ্কার, গ) ঝন ঝন শব্দ = ঝঙ্কার, ঘ) যে উপকারীর অপকার করে = কৃতঘ্ন, ঙ) ভোজন করার ইচ্ছা = বুভুক্ষা

৫. বানান গুলো শুদ্ধ করে লিখুন

ক) শ্রদ্ধাঞ্জলী                           উত্তর: শ্রদ্ধাঞ্জলি

খ) সমিচীন                            উত্তর: সমীচীন

গ) পিতাহীন                           উত্তর: পিতৃহীন

ঘ) শিরচ্ছেদ                           উত্তর: শিরশ্ছেদ

ঙ) মুহুর্ত                              উত্তর: মূহুর্ত

6. Translate the following into English.

স্বাস্থ্যই সকল সুখের মুল। স্বাস্থ্যহীন মানুষ জীবনে সুখী হতে পারে না। সুস্বাস্থ্য সাফাল্যের চাবিকাঠী । সুস্বাস্থ্য গঠনের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে। Health is the root to all happiness. Unhealthy man cannot be happy in life. Good health is the key to success. To build good health regular exercise is needed. Good health keeps the mind cheerful. 

7. Fill in the blanks

a) You must abide——the decision of the committee.                                                Answer: by

b) She availed herself——– the opportunity.                                                                 Answer: of

c) The development of a nation is not ——-easy task.                                                                Answer: an

d) The increase of fat has an effect——- human health.                                            Answer: on

e) Obesity increases ——–likelihood of various disease.                                             Answer: the

8. Write a paragraph on Padma Bridge.

9. Make sentence

Black and white (in writing) লিখিত: Put down the statement in black and white. বিষয়টি লিখিত দাও ।

Cats and dogs (heavily – মুষলধারে) It was raining cats and dogs. মুষলধারে বৃষ্টি হচ্ছে।

For good (permanently – চিরতরে) He left the country for good. সে চিরতরে দেশ ছেড়েছে।

By and By (কালক্রমে) He will come for visit by and by.

At stake (at risk সংকটাপন্ন) His life is now in at stake. (তার জীবন এখন সংকটাপন্ন)

১০. একটি বর্গকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য  মিটার। এর চারপাশে  মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান: বাগানের এক বাহুর দৈর্ঘ্য  মিটার। বাগানের ক্ষেত্রফল =  বর্গমিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য  মিটার। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল =  বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল =   বর্গমিটার

=  বর্গমিটার

=  বর্গমিটার

=  বর্গমিটার

উত্তর:  বর্গমিটার

১১.  হলে  এর মান নির্ণয় করুন

সমাধান:  

বা,  

বা,  

বা,           

উত্তর:  

১২. সংজ্ঞা লিখুন:

ক) স্থূলকোণ: যে কোণের পরিমাণ ১ সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূল কোণ বলে।

খ) ত্রিভুজ: তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

গ) বিপ্রতীপ কোণ: দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়। তাদের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে।

ঘ) জ্যা : বৃত্তের পরিধিস্থ দুইটি বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখাকে জ্যা বলে।

ঙ) ট্রাপিজিয়াম : যে চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল এবং দুই বাহু তীর্যক তাকে ট্রাপিজিয়াম বলে।

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি গ্রন্থের নাম লিখুন

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন

১৪. EPI এর পূর্ণরূপ কী? কত সালে বাংলাদেশে চালু হয় এবং বর্তমানে কয়টি রোগের বিপরীতে এই টিকা দেওয়া হয়?

উত্তর: Expanded Programme on Immunization এটি ১৯৭৯ সালে বাংলাদেশে চালু হয় । ১০ টি রোগের টীকা দেওয়া হয়।

১৫.  মাদারীপুর জেলায় উপজেলা এবং সংসদীয় আসন কয়টি?         উত্তর: উপজেলা ৫ টি এবং সংসদীয় আসন ৩।১৬. বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম কী?                               উত্তর: ডা. শায়লা ইমাম কান্তা

▶ Visit YouTube Channel