সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ, স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান-২০২৪

ChatGPT Image Jun 10 2026 11 53 13 AM

সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ

পদের নাম: স্বাস্থ্য সহকারী

সময়: ১ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান: ৮০, পরীক্ষার তারিখ: ২৯ মার্চ ২০২৪ খ্রি.

০১। সন্ধিবিচ্ছেদ করুন: পবিত্র, উপর্যুক্ত, রবীন্দ্র, পরিষ্কার, পরীক্ষা

উত্তর: পবিত্র = পো + ইত্র, উপর্যুক্ত = উপরি+উক্ত, রবীন্দ্র = রবি+ইন্দ্র, পরিষ্কার = পরি+কার, পরীক্ষা = পরি+ঈক্ষা

০২। এক কথায় প্রকাশ করুন

i.ভোজন করিবার ইচ্ছা = বুভুক্ষা, ii. ফল পাকলে যে গাছ মারা যায়। = ওষধি, iii. যে নারীর স্বামী ও পুত্র নাই = অবীরা, iv. অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত, v. যিনি বক্তৃতায় পটু = বাগ্মী

০৩। শুদ্ধ বানান লিখুন: উত্তরসুরি, পাসান, মুমুর্স, প্রতিজোগীতা, পিতাহীন

উত্তর: উত্তরসূরি, পাষাণ, মুমূর্ষু, প্রতিযোগিতা, পিতৃহীন

০৪। বাগধারা (অর্থসহ বাক্য রচনা করুন): উলুখাগড়া, শিরে সংক্রান্ত, ঘটিরাম, কুয়োর ব্যাঙ, সপ্তমে চড়া

উত্তর: উলুখাগড়া ( সামান্য ব্যক্তি/ গুরুত্বহীন ব্যক্তি): রাজায় রাজায় লড়াই উলুখাগড়ার প্রাণান্ত।

শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): সামনে মাসেই কিস্তির দশ হাজার টাকা পরিশোধ করতে হবে এ যে শিরে সংক্রান্তি।

ঘটিরাম (অপদার্থ): তোমার মত ঘটিরামকে দিয়ে পড়ালেখা হবে না।

কুয়োর ব্যাঙ (সীমিত জ্ঞানের মানুষ): কুয়োর ব্যাঙ হয়ে তুমি বড় কোন কিছু কিভাবে চিন্তা করলে।

সপ্তমে চড়া (চরম উত্তেজনা) ক্রিকেট খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয়।

০৫। কমিউনিটি ক্লিনিকের সাফল্য সম্পর্কে দশটি বাক্য লিখুন

কমিউনিটি ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নের একটি সফল উদ্যেগ। বর্তমানে সকল কমিউনিটি ক্লিনিক হতে ডিজিটালি অনলাইন রিপোর্টিং করা হচ্ছে। সেবা সহজিকরণের জন্য মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারের মাধ্যমে সিসি কর্মএলাকায় অবস্থানরত খানার প্রত্যেক সদস্যের ডিজিটালি হেলথ ডাটা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ১১ লাখ গ্রামীণ জনগণকে হেলথ আইডি কার্ড দেওয়া হয়েছে। ১০৭টি উপজেলায় এ কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে সারাদেশে হেলথ আইডি কার্ড প্রদান করা হবে। গ্রামীণ জনগণ পুষ্টি (পুষ্টি হীনতা ও অতি পুষ্টি), স্বাস্থ্যকর খাবার ও জীবনাচারণ এবং সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগের (এসবিসিসি) মাধ্যমে অন্যান্য প্রতিরোধ মূলক ব্যবস্থা, মায়েদের জন্য প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সেবা ইত্যাদি সর্ম্পকে আরও সচেতন হতে পারছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী নিশ্চিত করা হচ্ছে এবং যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ মাকে প্রাথমিকভাবে সনাক্ত করে উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা হচ্ছে। এগুলো মাতৃমূত্যু, শিশুমৃত্যুর হার কমিয়ে আনবে। কমিউনিটি ক্লিনিক কার্যক্রম পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অন্যান্য লক্ষ্যের সাথে সাথে এসডিজি ৩ অর্জনেও (সব বয়সের সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ) ভূমিকা রাখবে।

 6. Translate the followings into English:

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন।

Answer: Bangabandhu Sheikh Mujibur Rahman was an unprecedented leader.

খ) ইচ্ছা থাকলে উপায় হয়।

Answer: Where there is a will, there is a way.

গ) জিনিসের দাম হু হু করে বাড়ছে।

Answer: The price of essential goods is rising by leaps and bounds.

ঘ) আমার যাওয়ার কথা ছিল।

Answer: I was supposed to go.

ঙ) এখানে থুতু ফেলবেন না।

Answer: Don’t spit here.

7. Fill in the blanks.

i. Curd is made——–milk.                                                 Answer: from

ii. It has been raining——–morning.                                                Answer: since

iii. I cannot put up……… such an insult.                                           Answer: with

iv. He is good………. tennis.                                                 Answer: at

v. He deals …….. rice.                                                                           Answer: in

8. Correct the following sentences.

i. We say him a liar.                                                                             Answer: We call him a liar.

ii. The Cholera is a dreadful disease.                                               Answer: Cholera is a dreadful disease.

iii. She did not ate rice last night.                                                      Answer: She did not eat rice last night.

iv. He is weak in mathematics.                                                         Answer: He is weak at mathematics.

v. Divide the mangoes between the boys.                                       Answer: Divide the mangoes among the boys.

9. Make sentences with the followings: Yellow Dog, After one’s heart, Ponder Over, Bolt from the blue, Black sheep

Yellow Dog (Craven, ভীরু মানুষ): All hate the yellow dog. ভীরু মানুষকে সবাই ঘৃণা করে।

After one’s own heart (মনের মত, to one’s own liking): He did not get job after his own heart. সে তার মনের মত চাকুরী পায় নি।

Ponder about (কোন বিষয় নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করা): She pondered over his words. 

Bolt from the blue (something unexpected) অপ্রত্যাশিত: The news of his father’s death comes to me as a bolt from the blue. তার বাবার মৃত্যুর খবর তার কাছে অপ্রত্যাশিত ছিল।

Black sheep (a person of bad character) খারাপ চরিত্রের লোক: Amin is the black sheep in his family. আমিন পরিবারের খারাপ চরিত্রের লোক।

১০ Write down 10 sentences about “Padma Bridge”.

১১। পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। ১০ বছর পর পুত্রের বয়স কত?

সমাধান: পিতা ও মাতার গড় বয়স  হলে মোট বয়স  বছর

পিতা, মাতা ও পুত্রের গড় বয়স  বছর হলে মোট বয়স  বছর

পুত্রের বয়স  বছর

 বছর পুত্রের বয়স  বছর

উত্তর:  বছর

১২.  হলে  এর মান কত?

সমাধান: আমরা জানি,  

বা,  

বা,

বা,

উত্তর:

১৩। দুইটি সংখ্যার যোগফল ১০০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান: মনে করি একটি সংখ্য  অপর সংখ্যা

প্রশ্নমতে,

বা,

বা,

বা,

একটি সংখ্য  অপর সংখ্যা

উত্তর:

১৪। বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে আসলে ১০৩৬ টাকা হবে?

সমাধান: মনে করি আসল ১০০ টাকা, এক বছরের সুদ হবে ৮ টাকা

৬ বছরে সুদাসল ১০০+৪৮ = ১৪৮ টাকা

সুদাসল ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা

 ১        ”           ”           ” = ১০০/১৪৮ টাকা

 ১০৩৬ ”           ” = (১০০১০৩৬)/১৪৮ টাকা

= ৭০০ টাকা

উত্তর: ৭০০ টাকা

১৫.শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল। সেগুলোর  অংশ তার বোনকে ও অংশ তার ভাইকে দিল। তার কাছে আরও  টি কলম থাকল। শ্যামল কয়টি কলম কিনেছিল?

সমাধান: মনে করি, সে  টি কলম কিনেছিল

প্রশ্নমতে,

বা,

বা,

সে  টি কলম কিনেছিল

উত্তর:   

১৬। নারায়ণগঞ্জ জেলায় কয়টি উপজেলা, কয়টি ইউনিয়ন, কতজন সংসদ সদস্য রয়েছেন ও দেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটি?

উত্তর: উপজেলা ০৫ টি (নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ), ইউনিয়ন: ৩৯ টি , সংসদ সদস্য: ৫ জন, দেশের সবচেয়ে ছোট উপজেলা = বন্দর

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি বইয়ের নাম লিখুন।

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন

১৮। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশের নাম কি? সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী ও রাজধানীর নাম লিখুন

উত্তর: স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী রাজা। দেশটির রাজধানী থিম্পু।

১৯। EPI এর পূর্ণরূপ কী ও কত সালে বাংলাদেশে শুরু হয়? বর্তমানে বাংলাদেশে কতটি রোগের বিরুদ্ধে কয়টি টিকা দেয়া হয়? টিকাগুলির নাম লিখুন

উত্তর: Expanded Programme on Immunization এটি ১৯৭৯ সালে বাংলাদেশে চালু হয় । ১০ টি রোগের টীকা দেওয়া হয়। যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুবেলা এবং নিউমোনিয়া এই ১০টি  রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয়।

২০। নারায়ণগঞ্জ জেলার ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলোর নাম লিখুন

নারায়ণগঞ্জ জেলা ছয় (০৬) টি নদী দ্বারা বেষ্টিত। নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদী প্রবাহিত। পূর্ব সীমানা দিয়ে মেঘনা নদী, পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা এবং দক্ষিণ/পশ্চিম সীমানায় ধলেশ্বরী নদী প্রবাহিত। ঢাকা থেকে প্রায় ২০ কিমি দক্ষিণ-পূর্বে লাঙ্গলবন্দের মধ্য দিয়ে ব্রহ্মপুত্রের প্রবাহীত হয়েছে।

▶ Visit YouTube Channel