সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী, স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান-২০২৪

mqdefault

সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী, স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান-২০২৪

পূর্ণমান: ৮০           পরীক্ষার তারিখ: ৩০ মার্চ ২০২৪ খ্রি.                      সময়: ৯০ মিনিট

১. গিরিশব্দের ৫টি প্রতিশব্দ লিখুন:                                                                                             

উত্তর:  গিরি: পাহাড়, পর্বত, অচল, শৈল, ভূধর ।

২. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? সুরকার কে? তিনি কি খেতাবে খ্যাত? জন্মসাল কত ? তিনি কোন দেশের নাগরিক?

উত্তর: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গগন হরকরার বাউল গান ‘আমি কোথায় পাব তারে’ এর সুরের অনুকরণে গানটির সুরারোপ করেন। তিনি ‘বিশ্বকবি’ বা ‘কবিগুরু’ খেতাবে ভূষিত। রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে, ১৮৬১ সালে (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। তিনি ভারতের নাগরিক।

৩. বাংলাদেশের জাতীয় কবির ৫টি কাব্যগ্রন্থের নাম লিখুন:                                                           

উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫টি কাব্যগ্রন্থ হলো: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, দোলনচাঁপা, চক্রবাক।

৪. সন্ধি বিচ্ছেদ করুন:                                                                                                                           

ক. অধ্যক্ষ = অধি+অক্ষ                                           খ. যথাযথ = যথা+অযথ

গ. জনৈক = জন+এক                                             ঘ. ভক্ত = ভজ্+ত

ঙ. সংখ্যা = সম্+খ্যা

৫. সংজ্ঞা লিখুন: কারক, শব্দ, পদ, কাল, নিত্যবৃত্ত অতীত।                                                                         

উত্তর: কারক (কৃ+ণক) শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক “বলে

শব্দ: এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে ।

পদ : বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।

কাল: ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।

নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।

৬. Write down antonyms of the following words: Day; Busy; Energetic; Quick; Seldom

Day এর অর্থ দিন এর বিপরীত শব্দ Night

Busy এর অর্থ ব্যস্ত এর বিপরীত শব্দ Free

Energetic এর অর্থ শক্তিশালী এর বিপরীত শব্দ Sluggish অর্থ নিস্তেজ

Quick এর অর্থ জলদি এর বিপরীত শব্দ Slow

Seldom এর অর্থ কদাচিৎ এর বিপরীত শব্দ frequently

৭. Write down Bengali meaning of the following words

Struggle অর্থ সংগ্রাম করা, Cock and Bull Story অর্থ গাঁজাখুরি গল্প বা আজগুবি গল্প, Gala Day- উৎসবের দিন, First Aid – প্রাথমিক চিকিৎসা , Fossil – জীবাশ্ম

৮. Fill in the Blanks:

The main cause———-the increase——carbon dioxide level———-the atmosphere——-the burning——–fossil fuels.

Answer: of, of, in, is, of

The main cause of the increase of carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারন হলো জীবাশ্ম জ্বালানির দহন।

৯. Translate into English:

ক. আমি তোমাকে ভাত খাওয়াবো।                                                       উত্তর. I shall feed you.

খ. মাস্ক পরুন, কোভিড প্রতিরোধ করুন।                                                উত্তর: Wear mask, prevent covid-19.

১০. Write down 6 (six) Sentences about ‘Padma Bridge’.

১১.  হলে  এর মান কত? [গণযোগাযোগ অধিদপ্তর, সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর-২০২৩]

সমাধান: দেওয়া আছে,

বা,

আমরা জানি,

বা,

বা,

বা,

উত্তর:  

১২. এক ব্যক্তি শতকরা ৫% আয়কর দেন। তার আয়করের পরিমাণ ২০০০ টাকা হলে তার আয় কত?

সমাধান: মনে করি, তাঁর আয়  টাকা

প্রশ্নমতে,

বা,

বা,  

বা,

তার মোট আয়  টাকা

উত্তর:  টাকা

১৩. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয় । কলমটির ক্রয়মূল্য কত?

সমাধান: মনে করি, কলমটির ক্রয়মূল্য  টাকা

প্রশ্নমতে,

বা,

বা,  

বা,

বা,

কলমটির ক্রয়মূল্য  টাকা

উত্তর:  টাকা

১৪. বঙ্গবন্ধু কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন?

১৫: EPI এর পূর্ণরূপ কি? EPI এর আওতায় জন্মের ১২ মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেয়া হয়?

উত্তর: Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়। এর আওতায় জন্মের ১২ মাসের মধ্যে শিশুকে EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেয়া হয়।

১৬. ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? রাজবাড়ী জেলায় মোট কতটি ইউনিয়ন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবী কি?

উ. ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা ১৩। এর মধ্যে ১ জন চেয়ারম্যান ও ১২ জন সদস্য। ১২ জন সদস্যের মধ্যে ৯ জন সাধারণ আসনের সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হবেন। চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্যগণ সকলেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। রাজবাড়ী জেলায় মোট ৪২টি ইউনিয়ন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

১৭. বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ের নাম লিখুন।

১৮. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? সেদেশের রাষ্ট্রপ্রধানের পদবী কি? দেশটির রাজধানীর নাম কি?

উত্তর: ভুটান। ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী রাজা। দেশটির রাজধানী থিম্পু।

📄 Download PDF ▶ Visit YouTube Channel