বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান-২০২৬

ChatGPT Image Jun 10 2026 02 16 33 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

প্রশ্ন সমাধান

পূর্ণমান: ৭০ পরীক্ষার তারিখ: ১৭ এপ্রিল ২০২৬ খ্রি. সময়: ৯০ মিনিট

১. সন্ধি বিচ্ছেদ লিখুন:                                                                                                                 ১৫ = ৫

ক. পতঞ্জলি = পতৎ + অঞ্জলি

খ. উদ্যম = উৎ + যম

গ. অধ্যুষিত = অধি + উষিত

ঘ. স্বীয় = স্ব + ঈয়

ঙ. রমেশ = রমা + ঈশ

২. পারিভাষিক শব্দ লিখুন:                                                                                                                       ১৫ = ৫

ক. Endorsed = অনুমোদিত বা পৃষ্ঠঙ্কিত

খ. Null and Void = বাতিল

গ. Verdict = রায়

ঘ. Enclosure = সংযুক্তি

ঙ. Summit = শীর্ষ সম্মেলন

৩. বাগধারাসহ বাক্য রচনা করুন:                                                                             ৫ = ৫

ক. জবরজং (অগোছালো, কিম্ভূতকিমাকার বা বেমানান পোশাক) বিয়েবাড়িতে যাওয়ার জন্য তুমি এমন জবরজং পোশাক পরেছ কেন? সাধারণ কিছু পরলেই তো ভালো লাগত।

খ. স্বখাত সলিল (স্বীয় কর্মের ফল ভোগ করা) অন্যের ক্ষতি করতে গিয়ে সে এখন নিজেই ফেঁসে গেছে; একেই বলে স্বখাত সলিল।

গ. ঘোড়ার কামড় (অতি যন্ত্রণাদায়ক বা যা সহজে ছাড়ে না এমন বিপদ) পাওনাদারের তাগিদ যেন ঘোড়ার কামড়, কিছুতেই পিছু ছাড়ছে না।

ঘ. নদীকূলে বাস (অনিশ্চিত বা বিপজ্জনক অবস্থায় বসবাস) এই অস্থায়ী চাকরিতে ভরসা করা আর নদীকূলে বাস করা একই কথা, কখন জানি সব বিলীন হয়ে যায়।

ঙ. কাগজের বাঘ (বাইরে ভয়ংকর মনে হলেও আসলে যা অন্তঃসারশূন্য/মিথ্যা জুজু) লোকটার বড় বড় কথায় ভয় পাওয়ার কিছু নেই, ও আসলে একটা কাগজের বাঘ।

৪. ‘চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যৎ বাংলাদেশ’ বিষয়ে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখুন।                                       ১৫ = ৫

বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। “চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।” আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে। একে সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্লস শোয়াব। ইন্টারনেটের আর্বিভাবে তৃতীয় শিল্পবিপ্লবের পর তথ্যপ্রযুক্তির বাধাহীন ব্যবহার ও দ্রুত তথ্য স্থানান্তরের মাধ্যমে গোটা বিশ্বের জীবন প্রবাহের গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট অব থিংকিং (আইওটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে যেটি কিনা মানব সম্পদের বিকল্প হিসেবে কাজ করবে। এই ডিজিটাল বিপ্লবের ছোয়ায় উৎপাদন ব্যবস্থার ঘটবে অকল্পনীয় পরিবর্তন। যেখানে উৎপাদনের জন্য মানুষকে যন্ত্র চালাতে হবেনা, বরং যন্ত্র সয়ংক্রীয়ভাবে কর্ম সম্পাদন করবে এবং এর কাজ হবে আরও নিখুঁত ও নির্ভূল।চিকিৎসা, যোগাযোগ, প্রকাশনা ইত্যাদি ক্ষেত্রেও এর প্রভাব হবে অত্যন্ত জোরালো। বাংলাদেশে এই বিপ্লবের সুযোগ গ্রহন করতে হলে আগাম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি আইওটি,ব্লকচেইন ও রোবটিক্স ইত্যাদির ব্যবহার করতে দ্রুত কৌশলগত পরিকল্পনা করতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর এজন্য প্রয়োজন হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। বাংলাদেশে বর্তমানে তরুণের সংখ্যা ৪ কোটি ৭৬ লাখ যা মোট জনসংখ্যার ৩০%। বাংলাদেশের ক্ষেত্রে আগামী ৩০ বছর জুড়ে তরুণ বা উৎপাদনশীল জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ থাকবে। বাংলাদেশের জন্য ৪র্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করার এটাই সব থেকে বড় হাতিয়ার। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানবসম্পদই হবে বেশি মূল্যবান। ৪র্থ শিল্প বিপ্লবের ফলে বিপুল পরিমাণ মানুষ চাকরি হারালেও এর বিপরীতে সৃষ্টি হবে নতুন ধারার নানাবিধ কর্মক্ষেত্র। এই বিপ্লবের ফলে দেশের মানুষের আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে জীবন মান বাড়বে। এছাড়া মানুষ তার জীবনকে বেশি মাত্রায় প্রযুক্তি নির্ভর করবে।আমদানি – রপ্তানি প্রক্রিয়া সহজ থেকে সহজতর হবে। ফলে বর্হিবিশ্বের আধুনিক জীবন ও জীবিকার উপকরণ দ্রুত পৌঁছে যাবে মানুষের হাতে। দেশে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি তরুণ তরুণী অনলাইনে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করছে। দেশিয় হার্ডওয়ার, সফটওয়্যার রপ্তানির হার দিন দিন বেড়েই চলেছে এবং এর বাজার সামনে আরো বিস্তৃত হবে। অনলাইন প্লাটফর্মকে পুঁজি করে কর্মসংস্থানকারীদের চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গী করতে দেশের সাবমেরিন ক্যাবলের সক্ষমতাকে আরও বাড়াতে হবে। পাশাপাশি দেশের নির্মিত ও নির্মাণাধীন হাইটেক পার্কগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবে এই বিপ্লবের ফলে গোটা দুনিয়ার একটি বিশাল অঙ্কের মানুষের কাজ হারানোর সম্ভাবনা সৃষ্টি হবে। এর প্রভাব আমাদের দেশেও অতি মাত্রায় লক্ষণীয় হতে পারে। মানুষের ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলোও হুমকির সম্মুখীন হতে পারে। চতুর্থ শিল্প বিপ্লব সমাজে বৈষম্য তৈরি করতে পারে। যেমন ‘কম-দক্ষতা স্বল্প-বেতন’ বনাম ‘উচ্চ-দক্ষতা উন্নত-বেতন’ কাঠামো অর্থনৈতিক বিভাজন সৃষ্টি করবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেজ্ঞ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মধ্যে অব্যাহত যোগাযোগ রক্ষা করতে হবে। প্রতিনিয়ত প্রযুক্তি যন্ত্রগুলো আপডেট করার পাশাপাশি প্রযুক্তির নিরাপত্তা ঝুঁকি আপডেটের মাঝে সমন্বয় সাধনের জন্য কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব পুরো জীবনব্যবস্থাকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির সঙ্গে মানুষ, প্রকৃতি এবং সমাজের সর্ম্পক বৃহত্তর রূপান্তর হতে পারে।

৬. Write the correct spelling.                                                                                  ৫ = ৫

ক. Acomodation

Answer: Accommodation

খ. Questionari

Answer: Questionnaire

গ. Ocurence

Answer: Occurrence

ঘ. Comitee

Answer: Committee

ঙ. Mischevious

Answer: Mischievous

৭. Translate into English                                                                                                            ১৫ = ৫

ক. অল্প বিদ্যা ভয়ংকরী।

Translation: A little learning is a dangerous thing.

খ. বৃষ্টি হলে আমরা বাইরে যাব না।

Translation: We will not go out if it rains.

গ. আমি আগে তাকে কখনো দেখিনি।

Translation: I have never seen him/her before.

ঘ. আমি ছোটবেলা থেকে এই শহরে বাস করছি।

Translation: I have been living in this city since my childhood.

ঙ. আজকাল মানুষ খুব ব্যস্ত জীবনযাপন করে।

Translation: Nowadays, people lead a very busy life.

৮. Write a paragraph on Bangladesh Export Procession Zone Authority (BEPZA)                                     ৫ = ৫

The Bangladesh Export Processing Zones Authority (BEPZA), established under the BEPZA Act, 1980, is the pioneer investment promotion agency mandated to create, develop, operate, manage, and control Export Processing Zones (EPZs). As a catalyst for industrialization, export growth, and employment generation, BEPZA has been playing a pioneering role in Bangladesh’s economic transformation for four and half decades. Beginning with the Chattogram EPZ in 1983, BEPZA has expanded its wing to 7 more operational EPZs across the country namely Dhaka EPZ, Mongla EPZ, Cumilla EPZ, Uttara EPZ, Ishwardi EPZ, Karnaphuli EPZ and Adamjee EPZ. A state-of-the-art BEPZA Economic Zone in Mirsharai, Chattogram, is nearing completion. Additional Jashore and Patuakhali EPZ projects are underway, further strengthening the industrial base of the nation.

Guided by the Head of State and supported by a high-level Board of Governors, BEPZA offers a wide range of facilities and incentives to the foreign and local investors. The zones host a wide variety of industries—from RMG to high-end diversified manufacturing units—supported by a skilled and productive workforce. BEPZA is more than an investment platform—it is a bridge to global markets and a driver of sustainable socio-economic growth, diversifying exports, attracting FDI, and reducing poverty by generating productive employment for hundreds of thousands of Bangladeshis.

Vision of (BEPZA) : To become a significant contributor for the economic development of Bangladesh.
Mission: To strengthen the economic base of Bangladesh by

  • Attract foreign & local investment
  • Enhance exports & foreign exchange earnings
  • Create employment opportunities
  • Upgrade skills & transfer technology
  • Drive inclusive socio-economic growth through industrialization  

৯. টাকায় ৩ টি এবং টাকায় ৫ টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪ টি করে আমলকি বিক্রি করলেন।  ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো নির্ণয় করুন। [৪২ তম বিসিএস]

সমাধান:  এর ল.সা.গু

মনে করি প্রতিবার  টি আমলকি ক্রয় করেছিল।

টাকায়  টি হলে  টি আমলকি ক্রয়মূল্য

টাকায়  টি হলে  টি আমলকি ক্রয়মূল্য

 টি আমলকি ক্রয়মূল্য =  টাকা

টাকায়  টি হলে  টি আমলকি বিক্রয়মূল্য

ক্ষতি  টাকা

শতকরা ক্ষতি =

=

উত্তর:  ক্ষতি

১০.  মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায়  কিলোমিটার বেগে চলে। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? [সপ্তম শ্রেণি, গণিত-২০১৩]

সমাধান:  কিলোমিটার বা  মিটার যেতে সময় লাগবে  ঘণ্টা বা  সেকেন্ড

    ”               ”           ”           ”           ”           ” =  সেকেন্ড

    ”            ”           ”           ”           ”           ”=  সেকেন্ড

 সেকেন্ড

উত্তর:  সেকেন্ড

১১। ১০% হার মুনাফায় ৬০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১]

সমাধান: আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন

[যেখানে, আসল , সুদের হার , সময়  বছর ]

      =

      =

      =  টাকা

চক্রবৃদ্ধি মূলধন  টাকা

চক্রবৃদ্ধি মুনাফা  টাকা

সরল মুনাফা  টাকা

মুনাফার পার্থক্য   টাকা

উত্তর: টাকা

১২. টীকা লিখুন: ক. অপারেটিং সিস্টেম খ. Green Energy                                                              ২২.৫ = ৫

ক. অপারেটিং সিস্টেম (Operating System):

অপারেটিং সিস্টেম বা ওএস (OS) হলো একটি প্রধান সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এটি কম্পিউটারের সকল হার্ডওয়্যার (যেমন: সিপিইউ, মেমোরি, স্টোরেজ) এবং অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। একটি কম্পিউটার চালু করার পর অপারেটিং সিস্টেমই প্রথম সক্রিয় হয় এবং ব্যবহারের উপযোগী পরিবেশ তৈরি করে।

প্রধান কাজ: মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেসর ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা নিশ্চিত করা।

উদাহরণ: উইন্ডোজ (Windows), অ্যান্ড্রয়েড (Android), লিনাক্স (Linux), ম্যাক ওএস (macOS)।

খ. গ্রিন এনার্জি বা সবুজ শক্তি (Green Energy):

গ্রিন এনার্জি বা সবুজ শক্তি বলতে সেই সকল শক্তির উৎসকে বোঝায় যা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি বা কার্বন নিঃসরণ হয় না। এটি নবায়নযোগ্য শক্তির একটি অংশ যা জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক। জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল, গ্যাস) পোড়ালে পরিবেশে ক্ষতিকর গ্যাস নির্গত হয়, কিন্তু সবুজ শক্তি সম্পূর্ণ পরিবেশবান্ধব।

উৎস: সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, ভূ-তাপীয় শক্তি এবং বায়োমাস।

গুরুত্ব: এটি গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে এবং শক্তির একটি দীর্ঘস্থায়ী ও অক্ষয় উৎস প্রদান করে।

১৩. পূর্ণরূপ লিখুন: ক. USB খ. BRICS গ. IPCC ঘ. WTO ঙ. URL                                                            ১৫ = ৫

সমাধান: ক. USB: Universal Serial Bus

খ. BRICS: Brazil, Russia, India, China, and South Africa

গ. IPCC: Intergovernmental Panel on Climate Change

ঘ. WTO: World Trade Organization

ঙ. URL: Uniform Resource Locator

১৪. এক কথায় উত্তর লিখুন:                                                                                                                     ১৫ = ৫

ক. ম্যালওয়ার কী?

উত্তর: ম্যালওয়্যার (Malware) হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি বা সিস্টেমের ক্ষতি সাধন করে।

খ. ০২ এপ্রিল ২০২৬ তারিখে নাসা কর্তৃক প্রেরিত চন্দ্র অভিয়ানের নাম কী?

উত্তর: আর্টেমিস ২ (Artemis II)

গ. হরোপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?

উত্তর: সিন্ধু সভ্যতা (Indus Valley Civilization)

ঘ. হরমুজ প্রণালী কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

উত্তর: হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে (দেশ হিসেবে এটি মূলত ওমান ও ইরানকে আলাদা করেছে এবং উপসাগরীয় অঞ্চলকে আরব সাগরের সাথে যুক্ত করেছে)

ঙ. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উত্তর: সিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)

▶ Visit YouTube Channel