বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিম্নমান সহকারী পদের প্রশ্ন সমাধান

নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক

পূর্ণমান: ৭০ তারিখ: ৮ মে ২০২৬ সময়: ৯০ মিনিট

১. নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন।                                                           ০৮

ক. ‘খনার বচন’ এর মূলভাব কী?

উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি।

খ. বাংলা নাটক প্রথম অভিনীত হয় কবে?

উত্তর: ১৭৯৫ সালে।

গ. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

উত্তর: দিব্‌+লোক।

ঘ. ‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি’- কোন ধরনের বাক্য?

উত্তর: সরল বাক্য।

ঙ. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ কী?

উত্তর: বিষণ্ণ।

চ. ‘যে ক্রিয়ার কর্ম নেই’ তাকে কী বলে?

উত্তর: অকর্মক ক্রিয়া।

ছ. অশুদ্ধি সংশোধন করুন: ইক্ষুর চারা বপণ করা হইল।

উত্তর: ইক্ষুর চারা রোপণ করা হলো।

জ. এক কথায় প্রকাশ করুন: যে ভবিষ্যত না ভেবেই কাজ করে।

উত্তর: অবিমৃষ্যকারী।

২. বাংলাদেশের অর্থনীতিতে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবের উপর একটি প্রবন্ধ লিখুন।         ১২

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আমদানি করা পেট্রোলিয়াম পণ্য ও এলএনজির দাম বাড়তে পারে এবং শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে। বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুন-উর-রশিদ বলেন, ‘বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় সবসময় ভূরাজনৈতিক উত্তেজনার শিকার হয়।’ পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব পড়তে পারে। প্রথমত, মধ্যপ্রাচ্যই হলো বাংলাদেশের প্রধান আমদানি উৎস। তাই এই যুদ্ধ চলতে থাকলে দেশের জন্য জ্বালানির দাম ও সরবরাহ অস্থিতিশীল হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে বৈদেশিক লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) ও রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তিনি জানান, দ্বিতীয়ত, এশিয়া ও ইউরোপ এবং আংশিকভাবে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর প্রধান নৌপথ সুয়েজ খাল ইরানের খুব কাছাকাছি। সেখানে এই যুদ্ধের প্রভাব পড়লে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার। সুতরাং দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি সেখানে নতুন শ্রমিক নিয়োগে অনাগ্রহ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ডেল্টা এলপিজির ব্যবস্থাপনা পরিচালক ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা কার্যকরভাবে কাজ না করায় বাংলাদেশে এখন মূলত জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে তা তেলের দাম, এলপিজি পরিবহন এবং আন্তর্জাতিক বাজারে এলপিজির সরবরাহের ওপর অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে।

‘যুদ্ধ চলতে থাকলে আমরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ব,’ বলেন তিনি। হারুন-উর-রশিদ বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ বাংলাদেশের পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব ফেলবে। এছাড়া ইতোমধ্যে হুতি হামলার কারণে লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহন কমিয়ে দিয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, যদি রাশিয়া ও চীন এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পণ্য পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা একটি রপ্তানিনির্ভর দেশ, তাই আমাদের অবশ্যই এই যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হবে, বিশেষ করে পোশাক রপ্তানিকারকরা।’ উদাহরণ টেনে তিনি বলেন, যুদ্ধের কারণে ভোক্তাদের সক্ষমতা কমবে, ফলে তারা পোশাকের মতো পণ্যে কম ব্যয় করবেন। দ্বিতীয়ত, জ্বালালি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারে উৎপাদন খরচ বাড়বে, কারণ বাংলাদেশ জ্বালানি আমদানিনির্ভর দেশ। তৃতীয়ত, যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে বাংলাদেশের ব্যবসায়ীদের যদি বিকল্প নৌপথ বেছে নিতে হয়, তাহলে সামগ্রিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশি পোশাক ব্যবসায়ীরা ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধ দুই সপ্তাহের মধ্যেই শেষ হবে, কিন্তু সেই যুদ্ধ এখন চার বছর ধরে চলমান। তিনি বলেন, ‘তাই যদি যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদি হয়, তাহলে কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য রপ্তানি বাজারগুলো মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।’ বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ইরানের প্রায় ৬৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে প্রায় ১০ দশমিক ৯ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। যার বেশিরভাগত পোশাক ও ফার্মাসিউটিক্যাল পণ্য।

৩. Write only the correct answer (Do not write questions on the answer sheet):               ০৮

ক. Fill in the blank with appropriate article: Many——- good boy failed.

উত্তর: a

খ. Fill in the blank with appropriate preposition: Give me a ring——–gold.

উত্তর: of

গ. What kind of noun “committee” is?

উত্তর: collective noun

ঘ. Fill in the blank: He is too dishonest——-the truth.

উত্তর: to tell

ঙ. Write the synonym of: exhaust.

উত্তর: fatigue ক্লান্ত

চ. Correct the sentence: A letter was written by Azim?

উত্তর: Azim wrote a letter.

ছ. Write the appropriate verb: I heard him (say) this.

উত্তর: saying

জ. Translate into English: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।

উত্তর: Bangladesh is a riverine country.

৪.Write an essay on “Importance of computer literacy and file management in office productivity”. ১২

৫. নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর দিন।                                                            ৫ ০৩ = ১৫

ক. একজন ফল বিক্রেতা একটি তরমুজের গায়ে ২৫০ টাকা দাম লিখে রাখে। ঐ দাম থেকে সে ২০% ছাড় দিয়ে তরমুজটি বিক্রি করে। তরমুজটি বিক্রি করে যদি তার ক্রয় মূল্যের উপর ২৫% লাভ হয়, তাহলে তরমুজটির ক্রয়মূল্য কত?

সমাধান: মনে করি, তরমুজের ক্রয়মূল্য 100 টাকা

25% লাভে বিক্রয়মূল্য = 100+25 = 125 টাকা

20% ছাড়ে তরমুজের বিক্রয়মূল্য হবে = 250 250 20%

= 250 50 টাকা = 200 টাকা

বিক্রয়মূল্য 125 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা

 ”     1        ”        ”        =  টাকা

 ”     200     ”        ”        =  টাকা

= 160 টাকা

উত্তর: 160 টাকা

খ. দুইটি সংখ্যার গড় ab, একটি সংখ্যা a হলে অপরটি কত?

সমাধান: মনেকরি, অপর সংখ্যা =  

প্রশ্নমতে,

অপর সংখ্যা =

উত্তর:  

গ. কোন এলাকার লোকসংখ্যা ১০,০০০ জন। যদি পুরুষের সংখ্যা ১৫% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের সংখ্যা ৯% কমে যায়, তাহলে এলাকার লোকসংখ্যার কোন পরিবর্তন হয় না। ঐ এলাকার পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যা কত?

সমাধান: মনে করি, পুরুষের সংখ্যা  জন এবং স্ত্রীলোকের সংখ্যা  জন

১ম শর্তে,

বা,

২য় শর্তে,

বা,

বা,

বা,

বা,

বা,

বা,

বা,

বা,

স্ত্রীলোকের সংখ্যা  জন

পুরুষ লোকের সংখ্যা  জন

উত্তর: পুরুষ লোকের সংখ্যা  জন, স্ত্রীলোকের সংখ্যা  জন

ঘ. একটি আয়তকার বাক্সের উচ্চতা এর দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। আবার বাক্সটির প্রস্থ এর দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। বাক্সটির প্রস্থ 6 ফুট হলে এর আয়তন কত?

সমাধান: দেওয়া আছে, আয়তকার বাগানের প্রস্থ  মিটার

দৈর্ঘ্য =  ফুট

উচ্চতা =  ফুট

আয়তন = দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা

=  ঘনফুট

উত্তর:  ঘনফুট

ঙ.  হলে  এবং  এর মান কত?

সমাধান:

সমীকরণ  

বা,

সমীকরণ  

বা,

বা,

সমীকরণ

বা,

বা,

 এর মান নং সমীকরণ এ বসালে পাই

বা,

বা,

বা,

 ও  এর মান নং সমীকরণ এ বসালে পাই

বা,

বা,

উত্তর:

৬. নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন (উত্তরপত্রে প্রশ্ন লেখার প্রয়োজন নেই):            ১৫×১ = ১৫

ক. বাংলাদেশের বর্তমান সরকার কত তারিখে গঠিত হয়?

উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে।

খ. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

গ. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের নাম কী?

উত্তর: ইন্দোনেশিয়া।

ঘ. সিপাহী বিদ্রোহ ঘটে কত সালে?

উত্তর: ১৮৫৭ সালে।

ঙ. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার দাপ্তরিক পদবী কী?

উত্তর: অ্যাটর্নি জেনারেল।

চ. HIV ভাইরাসের আকৃতি কী রূপ?

উত্তর: গোলাকার ও ঝিল্লি-আবৃত।

ছ. মাটি, পানি, গাছপালা এসব উপাদানকে একত্রে কী বলে?

উত্তর: প্রাকৃতিক সম্পদ।

জ. বায়ুমন্ডলে কোন উপাদানটির বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড।

ঝ. সম্প্রতি চারজন নভোচারী চন্দ্র অভিযান শেষ করেন। তাদের তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের, অন্যজন কোন দেশের?

উত্তর: কানাডা।

ঞ. হরমুজ প্রণালী কোন দুই উপ-সাগরকে যুক্ত করেছে?

উত্তর: পারস্য উপসাগর ও ওমান উপসাগর।

ট. WPM এর পূর্ণরূপ কী?

উত্তর: Words Per Minute.

ঠ. কীবোর্ড শর্টকার্ট Ctrl+Z এবং Ctrl+P এর কাজ কী?

উত্তর: Ctrl+Z = Undo (পূর্বাবস্থায় ফিরে যাওয়া), Ctrl+P = প্রিন্ট করা।

ড. অভ্র কী?

উত্তর: ইউনিকোডভিত্তিক বাংলা লেখার প্রোগ্রাম।

ঢ. একটি Keyboard-এ কতটি Function Key থাকে?

উত্তর: ১২টি।

ণ. ‘ঞ্জ’ এর বিশিষ্ট রূপ কী?

উত্তর: ঞ+জ।

Jobmate BD All Features – আপনার চাকরির প্রস্তুতির সঙ্গী

চাকরির প্রস্তুতির প্রতিটি ধাপে Jobmate BD রয়েছে আপনার পাশে। নিচে দেওয়া টুল ও বিভাগগুলো ব্যবহার করে আপনি আরও সহজে প্রস্তুতি নিতে পারবেন।

প্রিলি টেস্ট (Preli Test):
চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে জনপ্রিয় অনলাইন কুইজ টুল। এখানে পাবেন NTRCA, প্রাইমারি ও ১১-২০ গ্রেড পর্যন্ত সব পূর্ববর্তী প্রশ্ন। নিজের প্রস্তুতি যাচাই করুন সহজেই।
➤ প্রিলি টেস্ট দিন

জব সার্কুলার:
সর্বশেষ সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি এক জায়গায়। আবেদন লিংক ও বিস্তারিতসহ প্রতিদিনের আপডেট দেখুন এখানে।
➤ সর্বশেষ জব সার্কুলার

সাজেশন ও টিপস:
চাকরির প্রস্তুতিতে সহায়ক সাজেশন, শর্ট ট্রিকস ও টিপস প্রকাশ করা হয় নিয়মিত। পরীক্ষায় ভালো করতে এগুলো পড়ুন।
➤ সাজেশন ও টিপস

টাইপিং স্পিড টেস্ট:
আপনার বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড পরীক্ষা করুন সহজেই। দ্রুত টাইপিং অভ্যাস গড়ে তুলুন।
➤ টাইপিং টেস্ট দিন

বয়স ক্যালকুলেটর:
আবেদন করার আগে নিজের বয়স যাচাই করুন নির্ভুলভাবে। জন্মতারিখ দিন, ফলাফল পান সঙ্গে সঙ্গে।
➤ বয়স ক্যালকুলেটর

CGPA ক্যালকুলেটর:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ CGPA হিসাব টুল। আপনার ফলাফল যাচাই করুন সহজে।
➤ CGPA ক্যালকুলেটর

HSC GPA ক্যালকুলেটর:
আপনার এইচএসসি রেজাল্টের GPA হিসাব করুন দ্রুত ও নির্ভুলভাবে।
➤ HSC GPA ক্যালকুলেটর

SSC GPA ক্যালকুলেটর:
সহজে আপনার এসএসসি GPA হিসাব করুন আমাদের স্মার্ট টুল দিয়ে।
➤ SSC GPA ক্যালকুলেটর


চাকরির প্রস্তুতি, তথ্য ও সহায়ক টুল—সব এক জায়গায় Jobmate BD। প্রতিদিনের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

Author Photo

Zaman Ahmed

Founder & Web Developer, Jobmate BD

আমি জামান আহমেদ, ওয়েব ডেভেলপার ও কনটেন্ট ক্রিয়েটর। Jobmate BD এর মাধ্যমে আমি চাকরিপ্রস্তুতি, টেক ও অনলাইন টুল নিয়ে নিয়মিত লিখি।

Related Posts