জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ: ২৭ জুন ২০২৬ খ্রি.
জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পূর্ণমান: ১০০ পরীক্ষার তারিখ: ২৭ জুন ২০২৬ খ্রি. সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
বাংলা-২৫
১। ব্যাসবাক্যসহ সমাস লিখুনঃ [৫x১]
ক) সেতার
উত্তর: সে (তিন) তার যে যন্ত্রের = সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
খ) চিনিপাতা
উত্তর: চিনি দিয়ে পাতা (দই) = তৃতীয়া তৎপুরুষ সমাস
গ) বিজয়-পতাকা
উত্তর: বিজয় সূচক পতাকা = মধ্যপদলোপী কর্মধারয় সমাস
ঘ) বউভাত
উত্তর: বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
ঙ) টাকমাথা
উত্তর: টাক যে মাথা = কর্মধারয় সমাস/টাক আছে মাথায় যার = বহুব্রীহি সমাস
২। সন্ধি বিচ্ছেদ করুনঃ [৫x১]
ক) নবান্ন
উত্তর: নব + অন্ন
খ) শীতার্ত
উত্তর: শীত + ঋত
গ) পরীক্ষা
উত্তর: পরি + ঈক্ষা
ঘ) উল্লাস
উত্তর: উৎ + লাস
ঙ) নাতবৌ
উত্তর: নাতি + বৌ
৩। নিম্নের বাগধারা দিয়ে অর্থসহ বাক্য লিখুনঃ [৫x১]
ক) অকাল কুষ্মাণ্ড (অপদার্থ বা অকেজো ব্যক্তি): তোমার মতো অকাল কুষ্মাণ্ড দিয়ে কোনো বড় কাজ আশা করাটাই ভুল।
খ) দুধে ভাতে (সুখে থাকা): আমার সন্তান যেস থাকে দুধে ভাতে।
গ) ডুব মারা (আত্মগোপন করা): পরীক্ষার আগে বন্ধুদের সাথে আড্ডা থেকে এমন ডুব মারলে যে আর দেখাই পাওয়া গেল না।
ঘ) দা-কুমড়া সম্পর্ক (ভীষণ শত্রুতা): জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন যেন একেবারে দা-কুমড়া সম্পর্ক চলছে।
ঙ) দুধের মাছি (সুসময়ের বন্ধু) বিপদের দিনে কাউকেই পাশে পাওয়া যায় না, চারপাশে যারা ঘোরে তারা সবাই আসলে দুধের মাছি।
৪। বাক্য রূপান্তর করুন [৫x১]
ক) সে যদি কাল আসে, তবে আমি যাব। (সরল বাক্যে রূপান্তর করুন।)
উত্তর: সে কাল আসলে আমি যাব।
খ) তিনি ধনী হলেও সুখী ছিলেন না। (যৌগিক বাক্যে রূপান্তর করুন।)
উত্তর: তিনি ধনী, কিন্তু সুখী ছিলেন না।
গ) তার স্বাস্থ্য ভালো না। (হ্যাঁ-বাচক বাক্যে রূপান্তর করুন।।)
উত্তর: সে অসুস্থ। / তার স্বাস্থ্য খারাপ।
ঘ) এ খবর আমরা কেউই জানতাম না। (প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করুন।)
উত্তর: এ খবর কি আমাদের কেউ জানত? / এ খবর কি আমরা কেউ জানতাম?
ঙ) ছাত্রটি মেধাবী কিন্তু নিয়মিত স্কুলে আসে না। (সরল বাকো রূপান্তর করুন।)
উত্তর: মেধাবী ছাত্রটি নিয়মিত স্কুলে আসে না। / মেধাবী হলেও ছাত্রটি নিয়মিত স্কুলে আসে না।
৫। এক কথায় প্রকাশ করুন [৫x১]
ক) টলানো যায়না এমন
উত্তর: অটল
খ) যা আকাশে চড়ে বেড়ায়
উত্তর: খেচর
গ) চোখের সম্মুখে সংঘটিত
উত্তর: চাক্ষুষ
ঘ) কোনো ঘটনার ২৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান
উত্তর: রজত জয়ন্তী
ঙ) দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন
উত্তর: গোধূলি
ইংরেজি-২৫
৬. Fill in the blanks with appropriate word. [৫x১]
a. You must ——–by the decision of the committee.
Answer: abide
b. I —– to you for my mistake.
Answer: apologize
c. There is no—–to this rule.
Answer: exception
d. You should ———from smoking.
Answer: abstain
e. I was ———with him at his behavior.
Answer: annoyed
৭. Correct the sentence with right form of verb. [৫x১]
a. He (go) to school every day.
Answer: goes
b. I (write) the letter yesterday.
Answer: wrote
c. I wish I (know) the answer.
Answer: knew
d. She (finish) her work already.
Answer: has finished
e. He (work) here since 2022.
Answer: has been working
৮। নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুনঃ [৫x১]
a. সে আমাকে গতকাল দেখেছিল।
English: He/She saw me yesterday.
b. সে কখনো মিথ্যা কথা বলে না।
English: He/She never tells a lie.
c. বৃষ্টি হচ্ছে।
English: It is raining.
d. তুমি কোথায় যাও?
English: Where are you going?
e. এক যে ছিল রাজা।
English: Once upon a time, there was a king. / There was a king.
৯. Change the voice: [৫x১]
a. He gives me a book.
Passive: I am given a book by him. (অথবা: A book is given to me by him.)
b. She is singing a song.
Passive: A song is being sung by her.
c. Do it.
Passive: Let it be done.
d. Don’t tell a lie.
Passive: Let not a lie be told.
e. He will write a poem.
Passive: A poem will be written by him.
১০। Write down the Bangla meaning of the following phrases and idioms [৫x১]
a. Cut a sorry figure = খারাপ ফল করা / কৃতিত্ব দেখাতে না পারা / লজ্জিত হওয়া।
b. A man of word = এক কথার মানুষ / যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে।
c. Red letter day = স্মরণীয় দিন
d. Bird’s eye view = একনজর দেখা / মোটের ওপর ধারণা / এক নজরে সামগ্রিক দৃশ্য।
e. Come round = আরোগ্য লাভ করা / সুস্থ হওয়া।
গণিত-২৫
১১। যদি এবং
হয় তবে দেখান যে,
[১৭তম বিজেএস পরীক্ষা-২৪]
সমাধান:
=
=
=
=
=
=
উত্তর:
১২। দৈনিক ঘণ্টা পরিশ্রম করে
জন লোক একটি কাজ
দিনে করতে পারে। দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করলে
জন লোক
দিনে ঐ কাজ করতে পারে? [বিভাগীয় নির্বাচনী বোর্ড, চট্টগ্রাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০২২/ জেলা ও দায়রা জজ আদালত, নাটোর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২৫]
সমাধান: জন লোক করতে পারে
ঘণ্টায়
” ” =
ঘণ্টা
” ” ” =
ঘণ্টা
প্রতিদিন কাজ করতে হবে = ঘণ্টা
উত্তর: ঘণ্টা
১৩। একটি জমির ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার জমিটির দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? [স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-২০২১]
সমাধান: মনে করি, দৈর্ঘ্য = মিটার, প্রস্থ =
মিটার
প্রশ্নমতে,
আবার,
বা,
বা,
বা,
বা,
বা,
বা,
এর মান
নং সমীকরণে বসালে পাই
বা,
বা,
বা,
বা,
বা,
বা, [গ্রহণযোগ্য নয়]
এর মান
নং সমীকরণে বসালে পাই
বা,
দৈর্ঘ্য = মিটার, প্রস্থ =
মিটার
উত্তর: দৈর্ঘ্য = মিটার, প্রস্থ =
মিটার
১৪। একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। অপর এক নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে ৯৬ মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০১৮]
সমাধান: মনে করি, চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা লিটার
প্রশ্নমতে,
বা,
বা,
বা,
বা,
উত্তর: চৌবাচ্চার ধারণক্ষমতা লিটার।
১৫। একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত? [বাংলাদেশ টেলিভিশন অফিস সহায়ক-২০২৩]
সমাধান: ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
১ ” ” =
”
১১ ” ” =
১১
= ১০ টাকা
উত্তর: ১০ টাকা
সাধারণ জ্ঞান-১৫
১৬। পূর্ণরুপ লিখুন: ৩
ক) BARDAM: Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders
খ) AM: Ante Meridiem
গ) PLO: Palestine Liberation Organization
১৭। বাংলাদেশের কোন এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে? ৩
উত্তর: সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
১৮। ‘মাৎস্যানায়’ কী? কোন রাজার মৃত্যুর পর মাৎস্যানায়ের অবস্থা তৈরি হয়েছিল? ৩
উত্তর: পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনি কোনো দেশে কেন্দ্রীয় শাসন বা শক্তিশালী রাজা না থাকলে যে চরম বিশৃঙ্খলা, অরাজকতা, আইনহীনতা ও সবল কর্তৃক দুর্বলের ওপর অত্যাচার চলার পরিস্থিতি তৈরি হয়, তাকে প্রাচীন বাংলার ইতিহাসে ‘মাৎস্যানায়’ বলা হয়। গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর (সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১০০ বছর) বাংলায় এই মাৎস্যানায় বা চরম অরাজকতার অবস্থা তৈরি হয়েছিল।
১৯। সুন্দরবন কয়টি জেলা নিয়ে গঠিত? ৩
উত্তর: ৫টি। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী
২০। ভোমরা স্থলবন্দর কোন মন্ত্রণালয়ের অধীনে? কতো সালে এটি স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে? ৩
উত্তর: ভোমরা স্থলবন্দরটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’ (BLPA)-এর অধীনে পরিচালিত হয়। ২০০২ সালে স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে।
বেসিক কম্পিউটার ট্রাবলস্যুটিং-১০
২১। কম্পাইলার কি? এর কাজ কি? ২
কম্পাইলার (Compiler): কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম (Translator Program), যা উচ্চস্তরের ভাষায় (High-Level Language যেমন- C, C++, Java) লিখিত উৎস প্রোগ্রামকে (Source Code) কম্পিউটারের নিজস্ব ভাষা বা মেশিন ভাষায় (Machine Language) রূপান্তর করে।
কাজ: 1. সম্পূর্ণ উৎস প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং তা মেশিন ভাষায় অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে।
2. প্রোগ্রামে কোনো ব্যাকরণগত ভুল (Syntax Error) থাকলে তা সম্পূর্ণ তালিকারূপে স্ক্রিনে প্রদর্শন করে।
২২। ম্যালওয়ার (Malware) কি? এর পূর্ণরূপ কি? ২
ম্যালওয়্যার: ম্যালওয়্যার হলো এক ধরনের ক্ষতিকর বা অনিষ্টকারী সফটওয়্যার বা কোড, যা ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে প্রবেশ করে ডেটা চুরি, সিস্টেমের ক্ষতি বা কম্পিউটারের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায় (যেমন- ভাইরাস, ট্রোজান হর্স ইত্যাদি)।
পূর্ণরূপ: Malware-এর পূর্ণরূপ হলো Malicious Software
২৩। URL কি? এর পূর্ণরূপ কি? ২
উত্তর: URL: ইউআরএল হলো ইন্টারনেটে অবস্থিত যেকোনো ওয়েবসাইটের একক বা সুনির্দিষ্ট ঠিকানা (Web Address), যার মাধ্যমে ওই নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পেজটিকে খুঁজে পাওয়া যায়।
পূর্ণরূপ: URL-এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator।
২৪। সাইবার অপরাধ কি? দুটি সাইবার অপরাধের নাম লিখুন? ২
উত্তর: সাইবার অপরাধ: কম্পিউটার, ইন্টারনেট বা যেকোনো ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে যেসকল অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড (যেমন- তথ্য চুরি, হ্যাকিং বা জালিয়াতি) সংঘটিত হয়, তাকে সাইবার অপরাধ বলে।
দুটি সাইবার অপরাধের নাম:
হ্যাকিং (Hacking): অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার বা নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি বা ক্ষতি করা।
ফিশিং (Phishing): ভুয়া বা নকল ওয়েবসাইট/লিংক তৈরি করে ব্যবহারকারীর গোপন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া।
২৫। F7 এর ফাংশন কী? Ctrl+Z চাপলে কী হয়? ২
উত্তর: F7 এর কাজ: মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) বা অন্যান্য অফিস অ্যাপ্লিকেশনে F7 চাপলে বানান ও ব্যাকরণ শুদ্ধকরণ বা যাচাইয়ের উইন্ডো ওপেন হয় (Spelling and Grammar Check)।
Ctrl+Z চাপলে যা হয়: যেকোনো ভুল কাজ বা কমান্ডের ঠিক আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য Ctrl+Z ব্যবহার করা হয়, একে Undo করা বলে।







