চট্টগ্রাম সিটি কর্পোরেশন, উপ-সহকারী প্রকৌশলী (পুর) প্রশ্ন সমাধান-২০২৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
নিয়োগ পরীক্ষা ২০২৬
পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (পুর)
তারিখ: ২৩-০৪-২০২৬ সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ৭০
[নিম্নলিখিত প্রশ্নসমূহের উত্তর দিন। প্রত্যেক প্রশ্নের মান পার্শ্বে লিখিত।]
ক বিভাগ- বাংলা
১। বাংলায় পারিভাষিক শব্দ লিখুন। Aesthetics; forecast; government circular, hand-book; multilingual.
উত্তর: Aesthetics অর্থ নন্দনতত্ত্ব
Forecast অর্থ পূর্বাভাস
Government circular অর্থ সরকারি পরিপত্র
Hand-book অর্থ পুস্তিকা
Multilingual অর্থ বহুভাষিক
২। বাংলায় অনুবাদ করুন।
It is to books that I owe everything that is good in me. Even in my youth, I realized that art is more generous than people are. I am a book-lover, each one of them seems miracle to me and the author the magician. I am unable to speak of books without using the deepest emotion and joyous enthusiasm. That may seem ridiculous, but it is the truth.
উত্তর: আমার ভেতরে ভালো যা কিছু আছে, তার সবটুকুর জন্যই আমি বইয়ের কাছে ঋণী। এমনকি আমার তারুণ্যেই আমি উপলব্ধি করেছিলাম যে, মানুষের চেয়ে শিল্প অনেক বেশি উদার। আমি একজন বইপ্রেমী; প্রতিটি বই-ই আমার কাছে একটি অলৌকিক ঘটনা এবং লেখককে মনে হয় একজন জাদুকর। গভীর আবেগ আর আনন্দঘন উদ্দীপনা ছাড়া বই নিয়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। বিষয়টি হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই সত্য।
খ বিভাগ- ইংরেজি
১। Write the synonym or antonym of the following words as directed. 51 = 5
a) Meticulous (Synonym)
b) Resilient (Antonym)
c) Ambiguous (Synonym)
d) Exacerbate (Antonym)
e) Prevalent (Synonym)
| শব্দ (Word) | বাংলা অর্থ | উত্তর (Synonym/Antonym) | |
| a) Meticulous | অতি সতর্ক / খুঁতখুঁতে | Synonym | Scrupulous / Precise / Careful |
| b) Resilient | স্থিতিস্থাপক / কষ্টসহিষ্ণু | Antonym | Fragile / Vulnerable / Weak |
| c) Ambiguous | অস্পষ্ট / দ্ব্যর্থবোধক | Synonym | Vague / Obscure / Uncertain |
| d) Exacerbate | অধিকতর খারাপ করা / তিক্ত করা | Antonym | Alleviate / Mitigate / Improve |
| e) Prevalent | প্রচলিত / ব্যাপক | Synonym | Widespread / Common / Dominant |
২। Translate the following passage into English. 51 = 5
মানুষ সৌন্দর্যের পূজারী। সৃষ্টির উষালগ্ন থেকে কখনো সুন্দর জিনিষ দেখা থেকে তার চোখকে বিরত রাখতে পারেনি। সে মানুষের মুখে, শিশুর হাসিতে, প্রেমিকের মুগ্ধ দৃষ্টিতে, দার্শনিকের ভ্রু-কুঞ্চনে সৌন্দর্য খুঁজে পেয়েছে। আর এইসব তার হৃদয়কে আনন্দিত করেছে। এর স্পর্শে তার আত্মা হয়েছে পুলকিত। সে এ আনন্দ ও রহস্যকে অনুধাবন করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।
উত্তর: Humans are worshippers of beauty. Since the dawn of creation, people have never been able to restrain their eyes from beholding beautiful things. Man has found beauty in the human face, in a child’s smile, in the captivated gaze of a lover, and even in the furrowed brow of a philosopher. All of these have brought joy to his heart, and at their touch, his soul has been thrilled. He has tried to comprehend this joy and mystery, yet he has failed.
গ বিভাগ-গণিত ও বিষয়ভিত্তিক
১। ডিসেম্বর মাস পর্যন্ত A এবং B এর বেতনের অনুপাত ৩:৫। জানুয়ারি মাসে উভয়ের বেতন ২০০০ টাকা বাড়ানোর পর অনুপাত হয় ৫: ৭। ডিসেম্বর মাস পর্যন্ত A এর বেতন কত ছিল?
সমাধান: ডিসেম্বর মাসে A এর বেতন ছিলো 3x টাকা এবং B এর বেতন ছিলো 5x টাকা
প্রশ্নমতে,
বা,
বা,
বা,
ডিসেম্বর মাসে A এর বেতন ছিলো 31000 = 3000 টাকা
উত্তর: 3000 টাকা
২। একটি ট্রাপিজিয়ামের ভূমি ও উচ্চতা যথাক্রমে 8 সেমি এবং 4 সেমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে ভূমির বিপরীত বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান: মনে করি, ভূমির বিপরীত বাহুর দৈর্ঘ্য x সে.মি.
প্রশ্নমতে,
বা,
বা,
বা,
ভূমির বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সে.মি.
উত্তর: ভূমির বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সে.মি.
৩। একটি চাকা 2 কিমি পথ অতিক্রম করতে 50 বার ঘুরে। চাকাটির ডায়ামিটার কত?
সমাধান: 2 কিলোমিটার = 2000 মিটার
2000 মিটার ঘুরতে চাকাটি যাবে = মিটার
বৃত্তের ব্যাস 2r হলে বৃত্তের পরিধি = 2 মিটার
প্রশ্নমতে, 2 40
বা, 2 =
বা, 2 =
বা, 2 মিটার (প্রায়)
উত্তর: মিটার (প্রায়)
৪। ‘ক’ এবং ‘খ’ স্টেসনের RL. যথাক্রমে ২১০ মিটার এবং ২৫০ মিটার। তাদের মধ্যবর্তী দূরত্ব ৪০ মিটার হলে, ঢাল নির্ণয় করুন।
৫। নিম্নে প্রদর্শিত বীম এর A এবং B এর Reaction Force কত? বীমটির Shear Force এবং Bending Moment ডায়াগ্রাম অংকন করুন।
৬। Flexible pavement সড়কের Cross Section অংকনসহ এর বিভিন্ন অংশের নাম লিখে চিহ্নিত করুন।
৭। একটি ৩০ মিটার দীর্ঘ, ১ মিটার ডায়ামিটার এর পাইল ১: ১.৫: ৩ অনুপাতে ঢালাই করতে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
৮। পূর্ণরূপ লিখুন: AASHTO; ASTM; RTK-GPS; WMM
উত্তর: AASHTO: American Association of State Highway and Transportation Officials.
ASTM: American Society for Testing and Materials.
RTK-GPS: Real-Time Kinematic – Global Positioning System.
WMM: Wet Mix Macadam.
৯। মাটি পরীক্ষায় SPT কি এবং এ পরীক্ষায় ব্যবহৃত Hammer এর Weight কত?
১০। ক) Slump Test কেন করা হয় এবং খ) কিউরিং বলতে কি বুঝায়?
১৮। বালির FM নির্ণয়ের সূত্রটি লিখুন। FM নির্ণয়ে কোন কোন চালুনী ব্যবহার করা হয়?
১২। Admixture এর ASTM Code কত? উক্ত কোড মোতাবেক Admixture কয় ধরনের এবং কি কি?
ঘ বিভাগ- সাধারণ জ্ঞান ১০১=১০
১। বাংলাদেশে মেট্রোরেল চালু হয় কত সালে?
উত্তর: ২০২২ সালে (২৮ ডিসেম্বর ২০২২ তারিখে প্রথম উদ্বোধন করা হয়)।
২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
৩। বাংলাদেশের সংবিধানের কয়টি তফসিল আছে?
উত্তর: ৭টি।
৪। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।
৫। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কী?
উত্তর: জাতীয় সংসদ।
৬। BRICS এর ব্যাংকের নাম কী?
উত্তর: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (New Development Bank – NDB)।
৭। বাংলাদেশের জাতীয় বাজেট অনুমোদন করে কে?
উত্তর: জাতীয় সংসদ।
৮। বিশ্বের বৃহত্তম রিজার্ভ মুদ্রা কোনটি?
উত্তর: ইউএস ডলার (US Dollar)।
৯। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উত্তর: ৭ এপ্রিল।
১০। প্রশ্ন: কিয়োটো প্রটোকল (Kyoto Protocol) কী সম্পর্কিত?
উত্তর: জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সম্পর্কিত।
