কর অঞ্চল নোয়াখালী অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৬ Tax Zone Noakhali Office Sohayok Exam Solution, Date: 05 June 2026

কর অঞ্চল- নোয়াখালী, নিয়োগ পরীক্ষা- ২০২৬

পদের নাম: অফিস সহায়ক

সময়: ৯০ মিনিট       পরীক্ষার তারিখ: ৫ জুন ২০২৬        পূর্ণমান: ৯০

১। সন্ধি বিচ্ছেদ করুন:                                                                 ৫

(ক) সন্ধান = সম্ + ধান

(খ) রাজর্ষি = রাজা + ঋষি

(গ) তপোবন = তপঃ + বন

(ঘ) নাবিক = নৌ + ইক

(ঙ) বিদ্যালয় = বিদ্যা + আলয়

২। সঠিক বানান লিখুন:                                                                ৫

(ক) শারিরীক                 শারীরিক

(খ) মুমর্ষু                  মুমূর্ষু

(গ) কপুর                     কর্পূর

(ঘ) নির্মান                     নির্মাণ

(ঙ) পোষাক              পোশাক

৩। এক কথায় প্রকাশ করুন:                                                           ৫

(ক) হাতির ডাক = বৃংহতি

(খ) উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন

(গ) ময়ূরের ডাক = কেকা

(ঘ) প্রিয় বাক্য বলে যে নারী = প্রিয়ংবদা

(ঙ) যা দমন করা কষ্টকর = দুর্দমনীয়

৪। প্রতিটি শব্দের তিনটি করে প্রতিশব্দ লিখুন:                                                ৫

(ক) সূর্য: রবি, ভানু, দিবাকর।

(খ) কোকিল: পরভৃত, পিক, বসন্তদূত।

(গ) সমুদ্র: সাগর, জলধি, পারাবার।

(ঘ) বিদ্যুৎ: বিজলী, তড়িৎ, চপলা।

(ঙ) মেঘ: জলদ, জলধর, বারদ।

৫। অনুচ্ছেদ লিখুনঃ বিশ্বকাপ ফুটবল, ২০২৬                                          ৫

বিশ্বকাপ ফুটবল, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ হলো বিশ্ব ফুটবলের ২৩তম আসর। উত্তর আমেরিকার তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম তিনটি দেশের ১৬টি শহরে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দলের সংখ্যা বৃদ্ধি; ৩২টি দলের পরিবর্তে এবারই প্রথম সর্বমোট ৪৮টি দেশ মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে, যা ফুটবল প্রেমীদের জন্য এক অভূতপূর্ব রোমাঞ্চের সৃষ্টি করেছে। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল মেটলাইফ স্টেডিয়ামসহ আধুনিক ভেন্যুগুলো এই বিশ্বযজ্ঞের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ৪৮ দলের এই নতুন ফরম্যাট বিশ্বব্যাপী ফুটবলের জনপ্রিয়তা ও প্রতিদ্বন্দ্বিতা আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

6. Fill in the blanks with appropriate word given below:                                                10

Words: should, while, the, wiser, then, if, across, their, wise, slowly, than, were

In (i) —– forest of Bengal, a proud owl raced (ii) —– a narrow bridge. The smaller animals (iii) —– waiting with (iv) —– baskets. (v) —— the proud one ran fast, the patient child moved (vi) ——–. The quiet walker was (vii) —- (viii) —– the noisy runner. Children learn that one (ix) —— think first (x) —— the road is dangerous.

Answer: In (i) the forest of Bengal, a proud owl raced (ii) across a narrow bridge. The smaller animals (iii) were waiting with (iv) their baskets. (v) While the proud one ran fast, the patient child moved (vi) slowly. The quiet walker was (vii) wiser (viii) than the noisy runner. Children learn that one (ix) should think first (x) if the road is dangerous.

(i) the (ii) across (iii) were (iv) their (v) While (vii) wise (viii) then (viii) than (ix) should (x) if

7. Replace the bracketed wrong word from the options:                                       5

a) The news [are] true.

Answer:  is (The news is true.)

b) The file was [bring] by him.

Answer: brought (The file was brought by him.)

c) Mathematics [are] difficult for him.

Answer: is (Mathematics is difficult for him.)

d) Neither he nor I [is] ready.

Answer: am (Neither he nor I am ready.)

e) Ten miles [are] a long distance.

Answer: is (Ten miles is a long distance.)

8. Choose the correct word from the options:                                                       10

a) The office closed early—– the storm began. Options: although/while/unless/because

Answer: because

b) I will sign the file—– you correct it. Options: because/ although/until/if

Answer: if

c) The clerk waited—— the officer arrived. Options: unless/because/until/ whereas

Answer: until

d) The notice is valid—— it was unsigned. Options: although/when/unless/because

Answer: although

e) You cannot enter—– you show your card. Options: unless/although/because/whereas

Answer: unless

৯। নিচের সমস্যাগুলোর সমাধান করুন:                                         ১০২ = ২০

(ক) ২৫ লিটার দুধ-পানির মিশ্রণে দুধ:পানি= ৩:২। আরও ৫ লিটার পানি যোগ করলে নতুন অনুপাত কত হবে?

সমাধান: অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫

দুধের পরিমাণ = ২৫ = ১৫ লিটার।

পানির পরিমাণ = ২৫১৫ = ১০ লিটার।

৫ লিটার নতুন পানি যোগ করলে মোট পানি হবে = ১০ + ৫ = ১৫ লিটার।

অতএব, নতুন অনুপাত (দুধ : পানি) = ১৫ : ১৫ = ১ : ১

(খ) একটি ট্যাংক অর্ধেক ভর্তি আছে। ২৪ লিটার যোগ করলে ৩/৪ অংশ ভর্তি হয়। ট্যাংকের ধারণক্ষমতা কত?

সমাধান: ধরি, সম্পূর্ণ ট্যাংকের ধারণক্ষমতা =  লিটার।

প্রশ্নমতে,

বা,

বা,

ট্যাংকের ধারণক্ষমতা ৯৬ লিটার

(গ) ৬ জনের টিকিটে জনপ্রতি ভাড়া ২৫০ টাকা। গ্রুপে টিকেট কাটলে ২০% ছাড় পাওয়া যায়। গ্রুপের মোট ভাড়া কত?

সমাধান: ছাড় ছাড়া মোট ভাড়া = ৬২৫০ = ১৫০০ টাকা।

২০% ছাড়ে ভাড়া = ১৫০০এর (১৫০০২০%) টাকা

= ১৫০০৩০০ টাকা

= ১২০০ টাকা

মোট ভাড়া = ১২০০ টাকা

(ঘ) a+b = ২০ এবং a-b = ৬ হলে ab কত?

সমাধান: আমরা জানি,  

বা,

বা,

বা,

বা,

উত্তর:

(ঙ) একটি সাইকেলের চাকা প্রতি ঘূর্ণনে ২ মিটার যায়। ১ কিমি যেতে কত ঘূর্ণন লাগবে?

সমাধান: ১ কিমি = ১০০০ মিটার।

মোট ঘূর্ণন সংখ্যা = = ৫০০ বার।

উত্তর: ৫০০ বার

(চ) ১৫০ নম্বরের পরীক্ষায় ৮০% পেতে হবে। একজন পরীক্ষার্থী প্রথম ৯০ নম্বরের অংশে ৭২ পেয়েছে। বাকি ৬০ নম্বরের অংশে কত পেতে হবে?

সমাধান: মোট প্রয়োজনীয় নম্বর = ১৫০-এর ৮০% = ১২০ নম্বর।

পরীক্ষার্থী ইতিমধ্যে পেয়েছে = ৭২ নম্বর।

বাকি ৬০ নম্বরের মধ্যে পেতে হবে = ১২০ – ৭২ =৪৮ নম্বর

(ছ) প্রতি SMS ০.৫০ টাকা। সার্ভিস চার্জ ৫% হলে ৮০টি SMS-এর উপর মোট সার্ভিস চার্জ কত?

সমাধান: ৮০টি SMS-এর মূল দাম = ৮০০.৫০ = ৪০ টাকা।

৪০ টাকার উপর ৫% সার্ভিস চার্জ = ৪০৫% = ২ টাকা

উত্তর: ২ টাকা

(জ) ২ kW হিটার ৩০ মিনিট চালালে কত ইউনিট বিল আসবে?

সমাধান: আমরা জানি, ইউনিট বা কিলোওয়াট-ঘণ্টা (kWh) =

এখানে, ক্ষমতা = ২ kW = ২০০০ ওয়াট, সময় = ৩০ মিনিট = ০.৫ ঘণ্টা।

ইউনিট = = ১ ইউনিট।

উত্তর: ১ ইউনিট

(ঝ) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান: বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = = ১২ মিটার।

পরিসীমা = ৪১২ = ৪৮ মিটার।

উত্তর: ৪৮ মিটার।

(ঞ) ১০০ মিটার রাস্তার এক পাশে ৫ মিটার পরপর গাছ রোপণ করা হবে। দুই প্রান্তেও গাছ থাকবে। মোট কতটি গাছ লাগবে?

সমাধান: ব্যবধোনের সংখ্যা =  = ২০টি।

যেহেতু দুই প্রান্তেই গাছ থাকবে, তাই মোট গাছ লাগবে = ২০ + ১ = ২১টি

উত্তর: ২১টি

১০। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:                                               ১০২ = ২০

(ক) বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে?

উত্তর: ২৬শে মার্চ (মহান স্বাধীনতা ও জাতীয় দিবস)।

(খ) নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তর: মেঘনা নদী

(গ) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

উত্তর: ভিটামিন সি (Vitamin C)

(ঘ) কোন রংয়ের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

উত্তর: বেগুনি

(ঙ) কোন রংয়ের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশী?

উত্তর: লাল

(চ) নোয়াখালী জেলার পূর্বনাম কী?

উত্তর: সুধারাম (বা ভুলুয়া)।

(ছ) মুহরী নদী কোন জেলায় অবস্থিত?

উত্তর: ফেনী জেলা।

(জ) বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি?

উত্তর: নোয়াখালী

(ঝ) সোনাদিয়া কোন জেলায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার জেলায় (মহেশখালী উপজেলা)।

(ঞ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: ১২ই ফেব্রুয়ারি, ২০২৬

Jobmate BD All Features – আপনার চাকরির প্রস্তুতির সঙ্গী

চাকরির প্রস্তুতির প্রতিটি ধাপে Jobmate BD রয়েছে আপনার পাশে। নিচে দেওয়া টুল ও বিভাগগুলো ব্যবহার করে আপনি আরও সহজে প্রস্তুতি নিতে পারবেন।

প্রিলি টেস্ট (Preli Test):
চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে জনপ্রিয় অনলাইন কুইজ টুল। এখানে পাবেন NTRCA, প্রাইমারি ও ১১-২০ গ্রেড পর্যন্ত সব পূর্ববর্তী প্রশ্ন। নিজের প্রস্তুতি যাচাই করুন সহজেই।
➤ প্রিলি টেস্ট দিন

জব সার্কুলার:
সর্বশেষ সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি এক জায়গায়। আবেদন লিংক ও বিস্তারিতসহ প্রতিদিনের আপডেট দেখুন এখানে।
➤ সর্বশেষ জব সার্কুলার

সাজেশন ও টিপস:
চাকরির প্রস্তুতিতে সহায়ক সাজেশন, শর্ট ট্রিকস ও টিপস প্রকাশ করা হয় নিয়মিত। পরীক্ষায় ভালো করতে এগুলো পড়ুন।
➤ সাজেশন ও টিপস

টাইপিং স্পিড টেস্ট:
আপনার বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড পরীক্ষা করুন সহজেই। দ্রুত টাইপিং অভ্যাস গড়ে তুলুন।
➤ টাইপিং টেস্ট দিন

বয়স ক্যালকুলেটর:
আবেদন করার আগে নিজের বয়স যাচাই করুন নির্ভুলভাবে। জন্মতারিখ দিন, ফলাফল পান সঙ্গে সঙ্গে।
➤ বয়স ক্যালকুলেটর

CGPA ক্যালকুলেটর:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ CGPA হিসাব টুল। আপনার ফলাফল যাচাই করুন সহজে।
➤ CGPA ক্যালকুলেটর

HSC GPA ক্যালকুলেটর:
আপনার এইচএসসি রেজাল্টের GPA হিসাব করুন দ্রুত ও নির্ভুলভাবে।
➤ HSC GPA ক্যালকুলেটর

SSC GPA ক্যালকুলেটর:
সহজে আপনার এসএসসি GPA হিসাব করুন আমাদের স্মার্ট টুল দিয়ে।
➤ SSC GPA ক্যালকুলেটর


চাকরির প্রস্তুতি, তথ্য ও সহায়ক টুল—সব এক জায়গায় Jobmate BD। প্রতিদিনের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

Author Photo

Zaman Ahmed

Founder & Web Developer, Jobmate BD

আমি জামান আহমেদ, ওয়েব ডেভেলপার ও কনটেন্ট ক্রিয়েটর। Jobmate BD এর মাধ্যমে আমি চাকরিপ্রস্তুতি, টেক ও অনলাইন টুল নিয়ে নিয়মিত লিখি।

Related Posts