কর অঞ্চল, কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৬ | Exam Date: 19-06-2026

ChatGPT Image Jun 19 2026 07 16 27 PM

কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক Exam Question Solution 2026 Tax Zone Cox’s Bazar Office Assistant Cum Computer Typist Question Solve 2026 কর অঞ্চল, কক্সবাজার নিয়োগ পরীক্ষা ২০২৬ | সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান | কর অঞ্চল কক্সবাজার | ১৯ জুন ২০২৬

কর অঞ্চল, কক্সবাজার

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

সময়: ৯০ মিনিট                      পরীক্ষার তারিখ: ১৯ জুন ২০২৬                            পূর্ণমান: ৯০

বাংলা-২৫

০১। বানান শুদ্ধ করে লিখুনঃ

অশুদ্ধ                             শুদ্ধ

ঐক্যতান                          ঐকতান

উদ্ধতা                             ঔদ্ধত্য

নিহারীকা                          নীহারিকা

সমীচিন                           সমীচীন

শ্রদ্ধাঞ্জলী                          শ্রদ্ধাঞ্জলি

০২। এক কথায় প্রকাশ করুনঃ

ক) অলংকারের শব্দ = শিঞ্জন

খ) কেউ জানেতে না পারে এইরুপভাবে = অজ্ঞাতসারে

গ) অতিকর্ম-নিপুন ব্যক্তি = ধুরন্ধর

ঘ) রীতিকে অতিক্রম না করে = যথারীতি

ঙ) আমৃত্যু যুদ্ধ করে যে = সংশপ্তক

০৩। অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক) পায়াভারি = অহংকার = সম্পদের পায়াভারী করা ভালো না।

খ) ইতর বিশেষ = পার্থক্য = ধনী ও গরিবের ইতর বিশেষ এখন অনেক বেশি।

গ) উড়নচন্ডী = অমিতব্যয়ী = উড়ণচণ্ডী স্বভাবের মানুষ ধনী হতে পারে না।

ঘ) তামার বিষ = অর্থের কু প্রভাব = তামার বিষে পড়ালেখা সব শেষ।

ঙ) অকাল বোধন = অসময়ে আবির্ভাব = তুমি আবার কোথা থেকে অকাল বোধন হলে?

৪। সন্ধি-বিচ্ছেদ করুনঃ

ক) নবান্ন = নব + অন্ন

খ) পদ্ধতি = পদ্‌ + হতি

গ) সংসার = সম্ + সার

ঘ) ষোড়শ = ষট্ + দশ

ঙ) পবিত্র = পো + ইত্র

০৫। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অর্থনৈতিক গুরুত্ব লিখুন।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১২০ কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকত কেবল একটি প্রাকৃতিক বিস্ময়ই নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে এর বহুমুখী গুরুত্ব অপরিসীম। কক্সবাজারের প্রধান অর্থনৈতিক গুরুত্বসমূহ নিচে আলোচনা করা হলো:

পর্যটন শিল্পের বিকাশ ও রাজস্ব আয়: কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানীর প্রধান কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। পর্যটকদের কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে শত শত আন্তর্জাতিক মানের হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্তোরাঁ। এই বিশাল পর্যটন খাত থেকে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করে, যা জাতীয় জিডিপিতে (GDP) গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিপুল কর্মসংস্থান সৃষ্টি: কক্সবাজারের পর্যটন শিল্পকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। হোটেল-রেস্তোরাঁ ব্যবস্থাপনা, ট্যুর গাইড, পরিবহন খাত, ফটোগ্রাফি, এবং বিচ-ভিত্তিক ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত থেকে একটি বিশাল জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করছে।

হস্তশিল্প ও শুঁটকি ব্যবসার প্রসার: পর্যটকদের চাহিদাকে কেন্দ্র করে কক্সবাজারে ঝিনুক ও শামুকের তৈরি হস্তশিল্প, বার্মিজ আচার, কাপড় এবং স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের বিশাল বাজার গড়ে উঠেছে। এছাড়া, কক্সবাজারের শুঁটকি মাছের দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে, যা স্থানীয় শুঁটকি মহাল ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাজার তৈরি করেছে।

সামুদ্রিক মৎস্য ও লবণ উৎপাদন: কক্সবাজারের বিশাল সমুদ্র উপকূল বাংলাদেশের মৎস্য খাতের অন্যতম প্রধান উৎস। এখান থেকে সংগৃহীত সামুদ্রিক মাছ দেশের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। এছাড়া, বাংলাদেশের সিংহভাগ অপরিশোধিত লবণ কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে উৎপাদিত হয়, যা দেশের লবণ শিল্পের কাঁচামালের মূল জোগানদার।

অবকাঠামোগত উন্নয়ন ও ব্লু-ইকোনমি (নীল অর্থনীতি): কক্সবাজারের অর্থনৈতিক গুরুত্বের কারণে এখানে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। নবনির্মিত দৃষ্টিনন্দন আইকনিক রেলওয়ে স্টেশন, আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও, সমুদ্রের বিশাল জলসীমাকে কেন্দ্র করে ‘ব্লু-ইকোনমি’ বা সামুদ্রিক সম্পদভিত্তিক অর্থনৈতিক জোনের এক বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে।

পরিশেষে বলা যায়, সুপরিকল্পিত টেকসই ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা গেলে কক্সবাজার সমুদ্র সৈকত ভবিষ্যতে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে ভূমিকা পালন করবে।

ইংরেজী-২৫

০৬। Identify Noun:

a) I saw a herd of cows in the field.

Answer: Common Noun

b) A flock of sheep.

Answer: Collective Noun

c) The jury found the prisoner guilty.

Answer: Collective Noun

d) Journey by boat is more comfortable than bus.

Answer: Abstract Noun

e) The rich should pay more taxes.

Answer: Common noun

০৭। Fill in the blanks with preposition:

a) A lion jumped—— the tree.

Answer: over

b) There is a bridge………. the river.

Answer: over

c) Many poor people live………. the island.

Answer: in

d) The tiger was killed…….. a stick.

Answer: with

e) He is died……….. Corona.

Answer: of

০৮। Fill in the blanks with articles:

a) He is ………. MA in English.

Answer: an

b) He is a student of ——–University.

Answer: a

c) The king left—– heir.

Answer: an

d) Kazi Nazrul Islam is———-Shelly of Bangladesh.

Answer: the

e) This book is…… one, I was seriously looking for.

Answer: the

০৯। Make Sentence with the following Phrase and idioms (বাংলা অর্থসহ):

a) A man of straw (দুর্বল চিত্তের লোক/গুরুত্বহীন লোক): He is a man of straw.

b) Gala day (আনন্দের দিন): Eid is the gala day for the Muslims.

c) In vain (বৃথা): All his attempts/ hopes were in vain

d) In a nutshell (সংক্ষেপে): Tell the story in a nutshell.

e) Silver Spoon (স্বচ্ছল পরিবারে জন্মগ্রহণ): Being born with a silver spoon, he never had to struggle for money.

১০। Write a paragraph on “Economic benefit of Cox’s bazar Iconic Railway Station”

The Cox’s Bazar Iconic Railway Station—resembling an oyster shell—serves as a massive catalyst for economic growth in Bangladesh, particularly by revolutionizing the regional tourism and trade sectors. By establishing a direct, comfortable, and affordable rail link with Dhaka and Chittagong, the station has exponentially increased the influx of domestic and international tourists, directly boosting local hospitality, catering, and small-scale businesses. Beyond tourism, this infrastructure strengthens sub-regional connectivity, facilitating the rapid and cost-effective transportation of local commodities such as fish, salt, and agricultural products to major commercial hubs across the country. Additionally, the station creates substantial direct and indirect employment opportunities for the local population, driving urbanization, real estate appreciation, and socioeconomic development in the Cox’s Bazar district. In essence, it stands as a cornerstone project that transforms regional connectivity into tangible national economic prosperity.

গণিত-২০

১১। (4x²16) এবং 6x2 + 24x + 24 এর গ. সা. গু. নির্ণয় করুন।

সমাধান: ১ম রাশি = 4x²16

= 4(x²4)

= 4(x²22)

= 4(x + 2)(x  2)

২য় রাশি = 6x2 + 24x + 24

= 6(x2 + 4x + 4)

=6(x2 +2. x. 2 + 22)

= 6(x + 2)2

নির্ণেয় গ.সা.গু = 2(x + 2)

১২। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: দ্রব্যটির ক্রয়মূল্য (৩৮০+২০) টাকা = ৪০০ টাকা

৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা

 ১     ”        ”=  ”

১০০  ”        ” =  

= ৫ টাকা

উত্তর: ৫%।

১৩। ৬ জন লোক ২৮ দিনে কোন জমির ফসল সম্পূর্ণ কাটতে পারে। ২৪ জন লোক কতদিনে ঐ জমির ফসল কাটতে পারবে?

সমাধান: ৬ জন লোক কাটতে পারে ২৮ দিনে

 ১     ”        ”        ”        = ২৮ × ৬ ”

২৪  ”          ”        ”        =  = ৭ দিনে

উত্তর: ৭দিন

১৪।  এবং  হলে এর মান কত?

সমাধান:

=

=

=

=

উত্তর:

১৫। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?

সমাধান মনে করি, প্রস্থ =  দৈর্ঘ্য =  মিটার

প্রশ্নমতে,

বা,

বা,

বা,

সুতরাং, দৈর্ঘ্য =  মিটার

উত্তর:  মিটার

সাধারণ জ্ঞান-২০

ক) উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তর: ২০০ নটিক্যাল মাইল

খ) বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নদীর নাম লিখুন।

উত্তর: নাফ নদী

গ) পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তর: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

ঘ) কার নামে কক্সবাজার জেলার নামকরণ করা হয়েছে?

উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স-এর (Captain Hiram Cox)

ঙ) আয়কর একটি পরোক্ষ কর। বাক্যটি সত্য/মিথ্যা লিখুন।

উত্তর: মিথ্যা

চ) বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপের নাম লিখুন।

উত্তর: মহেশখালী

ছ) বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?

উত্তর: হাকালুকি হাওড়, মৌলভিবাজার

জ) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: ভূমিকম্প মাপার মূল যন্ত্রের নাম সিসমোগ্রাফ (Seismograph)

ঝ) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর: নরসিংদী জেলায়

ঞ) মহান মুক্তিযুদ্ধের ১০ নম্বর সেক্টর কোন এলাকা?

উত্তর: সমুদ্র উপকূলীয় অঞ্চল

ট) জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতির নাম কি?

উত্তর: আনালেনা বেয়ারবক

ঠ) SDGs এর পূর্ণরূপ লিখুন।

উত্তর: Sustainable Development Goals

ড) উইন্ডমিল এর কাজ কি?

উত্তর: বায়ু শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

ঢ) সোনারগাঁও এর পুরাতন নাম কি?

উত্তর: সুবর্ণগ্রাম

ণ) প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরে GDP এর প্রবৃদ্ধি কত ধরা হয়েছে?

উত্তর:৬.৫%

ত) বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম লিখুন।

উত্তর: ভোলা

থ) G-7 এর সদস্যভুক্ত এশীয় দেশের নাম লিখুন?

উত্তর: জাপান

দ) প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরে নারী, ৬৫ বছর বেশি করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত?

উত্তর: ৪ লাখ ২৫ হাজার টাকা

ধ) UNESCO এর পূর্ণরূপ লিখুন?

উত্তর: United Nations Educational, Scientific and Cultural Organization

ন) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরে

কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান page 001
কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান page 002
কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান page 003
কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান page 004
কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান page 005
কর অঞ্চল কক্সবাজার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান page 006
📄 Download PDF ▶ Visit YouTube Channel